প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, মেধাতালিকায় ৬৪ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 14, 2026

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, মেধাতালিকায় ৬৪

 


কলকাতা: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফল প্রকাশ। মেধাতালিকায় এবারে রয়েছেন ৬৪ জন পড়ুয়া। পাশের হারের নিরিখে, প্রথম পূর্ব মেদিনীপুর। ওই জেলার ৯৪.১৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। এরপরেই রয়েছে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া। 


এবারে মেধাতালিকায় রয়েছেন ৬৪ জন। প্রথম হয়েছেন আদৃত পাল, যার প্রাপ্ত নম্বর ৪৯৬। চলতি বছর পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫জন। পাশের হার ৯১.২৩ শতাংশ । পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার ৯৪.১৯ শতাংশ। ফলাফলের নিরিখে সব থেকে বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছে এই জেলা থেকে। প্রথম দশে অর্থাৎ মেধাতালিকায় রয়েছে ৬৪ জন। এর মধ্যে ছাত্র ৫৬ জন ও ছাত্রী আট জন। প্রথম হয়েছে আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।


দ্বিতীয় স্থানে রয়েছেন ৩ জন। তৃতীয় স্থানে রয়েছেন ৫ জন। চতুর্থ স্থানে রয়েছেন ৪ জন। পঞ্চম স্থানে রয়েছেন ৭ জন। ষষ্ঠ স্থানে রয়েছেন ১০ জন। সপ্তম স্থানে রয়েছেন একজন। অষ্টম স্থানে রয়েছেন ১১ জন। নবম স্থানে রয়েছেন ৯ জন। দশম স্থানে রয়েছে ১৩ জন।


২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। অর্থাৎ ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি।  এবারের উচ্চ মাধ্যমিকের মেধাতালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মোট তিন জন পরীক্ষার্থী। তাঁরা তিনজনেই ৪৯৫ করে নম্বর পেয়েছেন। তাঁরা হলেন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র জিষ্ণু কুণ্ডু। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র ঋতব্রত নাথ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ঐতিহ্য পাঁচাল।


গত ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। নয়া সিস্টেমে চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরোনো বার্ষিক পদ্ধতি- এই তিনটি ক্ষেত্রের ফলই প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবারের উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ। অর্থাৎ পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। 

No comments:

Post a Comment

Post Top Ad