'ইরানে হামলা করলে একা হয়ে পড়বেন', নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, June 9, 2026

'ইরানে হামলা করলে একা হয়ে পড়বেন', নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের

 


ওয়ার্ল্ড ডেস্ক, ০৯ জুন ২০২৬: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে, যদি ইজরায়েল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক হামলা পুনরায় শুরু করে, তবে শীঘ্রই তিনি একা হয়ে যেতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন, "বিবি, সাবধান থাকুন। এটাই চলতে থাকলে, শীঘ্রই আপনি একা হয়ে পড়বেন।"


ট্রাম্প আশঙ্কা করছেন যে, যদি যুদ্ধ আবার তীব্র হয়, তবে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এবং যুক্তরাষ্ট্রও এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ট্রাম্পের এই সতর্কবার্তা এমন এক সময়ে এল যখন ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রবিবার, ইজরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ঠিকানায় হামলা চালায়। এর জবাবে ইরান ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।


প্রতিবেদন অনুসারে, ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি নেতানিয়াহুকে বলেছেন যে, আলোচনায় অগ্রগতি হতে পারে, তাই আরও হামলা এড়ানো উচিৎ। মার্কিন ও ইজরায়েলি কর্তাদের মতে, ট্রাম্প একটি কঠিন পরিস্থিতিতে ছিলেন। তিনি ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেন, কিন্তু তিনি এও আশঙ্কা করেন যে ক্রমাগত প্রতিশোধমূলক হামলা একটি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।


ট্রাম্পের অসন্তোষ সত্ত্বেও, নেতানিয়াহু হোয়াইট হাউসকে জানান যে, ইজরায়েল সীমিত সামরিক পদক্ষেপ নেবে। এরপর ইজরায়েল ইরানের বেশ কয়েকটি ঠিকানায় হামলা চালায়। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন সামরিক বাহিনী সরাসরি এই হামলায় অংশ নেয়নি, তবে ইজরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সাহায্য করেছিল।


উত্তেজনা বৃদ্ধির পর, ট্রাম্প আবারও ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন এবং তাঁকে বড় ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানান। ইজরায়েলি আধিকারিকদের মতে, নেতানিয়াহু এই শর্তে রাজি হন যে, ইরান যদি আরও হামলা চালানো থেকে বিরত থাকে, তবে ইজরায়েলও বড় ধরণের হামলা চালানো থেকে বিরত থাকবে।


এদিকে, টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন যে, ইজরায়েল গত এক বছরে ইরানের সম্ভাব্য পারমাণবিক হুমকি প্রতিহত করেছে এবং ইরান ও হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে। তিনি দাবী করেন যে, ইজরায়েল হিজবুল্লাহর বড় ধরণের হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে, এর নেতা হাসান নাসরাল্লাহকে প্রাণে মেরেছে এবং সংগঠনটির বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad