দুবাইতে ভয়ঙ্কর দুর্ঘটনা! একাধিক ভারতীয় শ্রমিক-সহ মৃত ৭ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 8, 2026

দুবাইতে ভয়ঙ্কর দুর্ঘটনা! একাধিক ভারতীয় শ্রমিক-সহ মৃত ৭


ওয়ার্ল্ড ডেস্ক, ০৮ জুন ২০২৬: ট্রাকের পেছনে মিনিবাসের ধাক্কায় ভয়ঙ্কর দুর্ঘটনা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ঘটেছে এই দুর্ঘটনা। রাস্তার মাঝখানে হঠাৎ থেমে যাওয়া একটি ট্রাকের সঙ্গে পেছন থেকে আসা একটি মিনিবাসের সজোরে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার আধিকারিকরা একথা জানিয়েছেন। 


সোমবার (৮ জুন, ২০২৬) দুবাইয়ের এমিরেটস রোডে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় ঘটে। এতে বেশ কয়েকজন ভারতীয় শ্রমিক-সহ সাতজন নিহত হয়েছেন। দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছে, "দুবাইয়ের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, যাতে বেশ কয়েকজন ভারতীয় শ্রমিকের প্রাণহানি ঘটেছে।"


দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস পোস্টে জানিয়েছে যে, এই দুর্ঘটনায় একজন ভারতীয় শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে, নিহত ভারতীয়দের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।


ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা সম্ভাব্য সব ধরণের সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি হঠাৎ রাস্তার মাঝখানে থেমে গিয়েছিল। তিনি এক বিবৃতিতে বলেন, "জানা গেছে, বাসের চালক মনোযোগ হারিয়ে ফেলেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হন, যার ফলে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেন।"


দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম আরও বলেন, "বাসটিতে থাকা নয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর এবং বাকি চারজনের আঘাত সামান্য। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।" দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে সংঘর্ষের তীব্রতা দেখা যায়, যাতে মিনিবাসটি ছিন্নভিন্ন হয়ে গেছে। ব্রিগেডিয়ার জুমা সতর্ক করে বলেন যে, রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করা সবচেয়ে বিপজ্জনক ভুলগুলোর মধ্যে একটি, যা এমন ভয়াবহ ও প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।


তিনি বলেন, "দুর্ঘটনায় সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং চারজনের সামান্য। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুবাই পুলিশ কঠোরভাবে সতর্ক করেছে যে, রাস্তার মাঝখানে গাড়ি থামানো একটি গুরুতর অপরাধ। চালককে ১,০০০ দিরহাম (এইডি) জরিমানা করা হয় এবং তার ড্রাইভিং লাইসেন্সে ছয়টি কালো ট্রাফিক পয়েন্ট যোগ করা হয়।"

No comments:

Post a Comment

Post Top Ad