স্ত্রীর কাটা মুণ্ডু হাতে মন্দিরে স্বামী, সাতসকালে হাড়হিম ঘটনা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, November 4, 2026

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে মন্দিরে স্বামী, সাতসকালে হাড়হিম ঘটনা


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: স্ত্রীকে খুন করে তাঁর কাটা মাথা নিয়ে মন্দিরে বসে রয়েছেন স্বামী। আবার কখনও কাটা মুণ্ডুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বুধবার সকালে এমনই হাড়হিম ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারানপুর ঘোষপাড়া এলাকায়। জানা গিয়েছে মৃতার নাম সীমা সরকার ঘোষ, বয়স ৩৫ বছর। ঘটনায় অভিযুক্ত স্বামী ৪০ বছর বয়সী রিন্টু ঘোষকে গ্ৰেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে সীমার সঙ্গে বিয়ে হয়েছিল রিন্টুর। তাঁদের দুই ছেলে রয়েছে। কয়েক বছর আগে রিন্টু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় কন্ডাক্টরের কাজ করতেন। তবে, বছর তিনেক আগে সেই চাকরি চলে যায়। স্থানীয়দের দাবী, চাকরি চলে যাওয়ার পরেই মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই নানা বিষয় নিয়ে ঝগড়া-অশান্তিও হতো। পাশাপাশি স্থানীয়দের দাবী, মাঝেমধ্যেই তাঁকে তান্ত্রিকের বেশে দেখা যেত। 


এসবের মাঝেই বুধবার সকালের ঘটনায় বাকরুদ্ধ স্থানীয়রা। অভিযোগ, এদিন সকালে বাড়ির মন্দিরে স্ত্রীর কাটা মাথা নিয়ে বসে থাকতে দেখা যায় রিন্টুকে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে কয়েক হাজার মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি দেহ উদ্ধার করে। 


পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দাম্পত্য কলহের জেরেই রিন্টু এই কাণ্ড ঘটিয়েছেন। তবে এই ঘটনার নেপথ্যে সঠিক কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad