'ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী কি ডোনাল্ড ট্রাম্প ----?', মার্কিন হুমকি নিয়ে ফুঁসে উঠলেন ওয়াইসি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, February 8, 2026

'ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী কি ডোনাল্ড ট্রাম্প ----?', মার্কিন হুমকি নিয়ে ফুঁসে উঠলেন ওয়াইসি


ন্যাশনাল ডেস্ক, ০৮ ফেব্রুয়ারি ২০২৬: রাশিয়া থেকে ভারতের তেল কেনার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই হুঁশিয়ারির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি তথা সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। 


করিমনগরে শনিবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ওয়াইসি কেন্দ্রীয় সরকার এবং বিজেপির ওপর তীব্র আক্রমণ করেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন যে, ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ট্রাম্প নাকি হরদীপ সিং পুরি? তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে ওয়াইসি বলেন, "আমেরিকায় বসে থাকা একজন সাদা চামড়ার লোক আমাদের হুমকি দিচ্ছে যে আমরা যদি রাশিয়া থেকে তেল কিনি তাহলে ২৫ শতাংশ কর আরোপ করা হবে।" তিনি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী (যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন)-কেও এক হাত নেন।


ওয়াইসি বলেন, "আমি এখানকার সাংসদকে জিজ্ঞাসা করতে চাই, যেহেতু তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কি এটা শুনছেন? এটা কি বিজেপি-আরএসএসের জাতীয়তাবাদ? এটা আপনার দেশভক্তি?" অর্থনৈতিক বিষয়েও ওয়াইসি সরকারকে নিশানা করেন। তিনি বলেন, "ভারত যদি রাশিয়া থেকে তেল না কিনবে, তাহলে সরাসরি চীন লাভবান হবে, যারা সব সস্তা তেল কিনবে।"


নায়ারা কোম্পানির কথা উল্লেখ করে তিনি জিজ্ঞাসা বলেন যে, এটি একটি রাশিয়ান কোম্পানি এবং যদি এটি ভারতে তেল আনে, তাহলে ট্রাম্প কি এতেও শুল্ক আরোপ করবেন? তিনি কটাক্ষের সুরে বলেন, বিজেপি নেতাদের মুখে দাড়ি, মাথায় টুপি এবং‌ শরীরে শেরওয়ানি থাকে কিন্তু তাঁদের এই রূপ সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করে।



উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছিলেন যে ভারত (ব্রিকস দেশগুলির কথা উল্লেখ করে) যদি ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা তৈরি করে বা রাশিয়া থেকে তেল কেনে, তাহলে আমেরিকা কঠোর ব্যবস্থা নেবে। ওয়াইসি এই বক্তব্যকে ভারতের সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন। তাঁর ভাষণের শেষে তিনি বলেন, "এমন একজন কেন্দ্রীয় মন্ত্রী আছেন যিনি ট্রাম্পকে ভয় পান কিন্তু ওয়াইসিকে প্রতিদিন গালি দেন।" তিনি করিমনগরের জনগণের কাছে আবেদন করেন যে, সেই নেতাদের চিনুন, যারা বিদেশীদের চাপে দেশকে উৎসর্গ করতে আগ্রহী।

No comments:

Post a Comment

Post Top Ad