‘সম্পর্কে দম বন্ধ করে থাকা’, প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক ইমনের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, February 21, 2026

‘সম্পর্কে দম বন্ধ করে থাকা’, প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক ইমনের



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ ফেব্রুয়ারি : বর্তমান সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন ইমন চক্রবর্তী। খুব অল্প সময়ের মধ্যে নিজের জনপ্রিয়তা বিস্তার করেছেন ইমন। নিজের গানের জন্য তো তিনি বরাবরই চর্চায় থাকেন। এছাড়াও মাঝেমধ্যে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ঘটনার সাথে তার নাম জড়িয়ে পড়ে। বিভিন্ন সময় সমাজের মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা কটাক্ষ হয়ে থাকে।


গানের জগতে ইমন চক্রবর্তীর জুড়ি মেলা ভার। গায়িকার গান থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই চর্চায় থাকেন অনুরাগীরা। এবার আলোচনায় উঠে এসেছে গায়িকার প্রাক্তনরা।


‘লেটস টক উইথ মেখলা’ নামে মেখলা দাসগুপ্তর একটি পডকাস্টে এসে প্রাক্তনদের নিয়েই নানা কথা ভাগ করে নিলেন ইমন। গায়িকার কথায়, ‘প্রত্যেকটা প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি বিবর্তিত হতে হতে গিয়েছি। যখন কোনও নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম, তা হতে আমাকে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা ক্রেটিড ওঁদেরকে দেব।’


‘প্রতিটা জিনিসে ভালো খারাপ সবটা রয়েছে। একটা সম্পর্কে দু’জন দম বন্ধ করে থাকার পরিবর্তে আমার মনে হয় মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানো অনেক ভালো। যাঁরা এসেছেন আমার জীবনে তাঁদের অনেক ধন্যবাদ।’


‘আর তাঁরা সকলেই যেহেতু সঙ্গীত জগতের মানুষ সবার গান শোনা এক এক রকমের, তাঁদের গান নিয়ে ভাবনা চিন্তা এক এক রকমের, জীবনদর্শন এক এক জনের এক এক রকমের। ফলে আমি সবটা দেখেছি, বুঝেছি, আর সৌভাগ্য বসত, সঙ্গীত জগতের মানুষ হিসেবে ওঁদের সঙ্গে থেকে আমি নিজে গানের ক্ষেত্রেও অনেক বিবর্তিত হয়েছি’।

No comments:

Post a Comment

Post Top Ad