‘সঠিক মানুষ না পেলে, জীবন এলোমেলো হয়ে যায়,’তাহলে কী স্বামী ঋত্বিক চক্রবর্তীর সাথে দাম্পত্যে চিড় ধরল অভিনেত্রীর? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 3, 2026

‘সঠিক মানুষ না পেলে, জীবন এলোমেলো হয়ে যায়,’তাহলে কী স্বামী ঋত্বিক চক্রবর্তীর সাথে দাম্পত্যে চিড় ধরল অভিনেত্রীর?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩ ফেব্রুয়ারি : এই মুহুর্তে চিরসখা ধারাবাহিকে কমলিনী চরিত্রে দর্শকের মন জিতেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। অভিনয় জীবনে সফলতা পেলেও ব্যক্তিগত জীবনে টানাপোড়েন বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী?


দীর্ঘ সাত বছরের প্রেম ও বন্ধুত্বের পর ২০১১ সালের ২৪ এপ্রিল অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সাথে সংসার বাঁধেন অপরাজিতা। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে যার নাম উপমন্যু।


গ্ল্যামার জগতের চাকচিক্য থেকে দূরে থাকতেই পছন্দ করেন এই দম্পতি। ঋত্বিক ও অপরাজিতা দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালোবাসেন। তাদের সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান এবং কাজের প্রতি ভালোবাসা। বিয়ের পরেও অপরাজিতা তার অভিনয় চালিয়ে গিয়েছেন এবং ঋত্বিক সবসময় তার বড় সমর্থক হিসেবে পাশে থেকেছেন।


কিন্তু আচমকাই অপরাজিতার একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা। অভিনেত্রী বলেন, ‘জীবনে সঠিক মানুষ না পেলে, জীবন এলোমেলো হয়ে যায়। যে কোনও সম্পর্কে সত্যি কথা বলাই সবচেয়ে জরুরি।’


অভিনেত্রী মন্তব্যে অনেকেই মনে করছেন তবে কি ঋত্বিকের সঙ্গে দাম্পত্য জীবনে ফাটিল ধরল অপরাজিতার। হঠাৎ কেন এমন কথা বললেন অভিনেত্রী?


অপরাজিতার মতে, একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের মূল ভিত্তি হলো পরম সততা। তিনি মনে করেন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক না রেখে সত্যি কথা বলাটাই সবচেয়ে জরুরি। লুকোচুরি বা মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না।


অনেক সময় অপ্রিয় সত্যি কথা বলা কঠিন হলেও, দীর্ঘমেয়াদী শান্তিতে থাকার জন্য সেটিই একমাত্র পথ। তিনি বিশ্বাস করেন যে, সম্পর্কে যদি স্বচ্ছতা না থাকে তবে একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়, যা শেষ পর্যন্ত মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে অভিনেত্রীর হঠাৎ এমন মন্তব্যের পিছনের কোনো কারণ জানা যায়নি।


 

No comments:

Post a Comment

Post Top Ad