ওয়ার্ল্ড ডেস্ক, ০৬ ফেব্রুয়ারি ২০২৬: বাংলাদেশ ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতের বিরুদ্ধে চুপিচুপি হাত মিলিয়েছে। এবারে বিষয়টি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল টুর্নামেন্ট বয়কটের জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে, কলম্বোতে ভারতের বিরুদ্ধে ইসলামাবাদ একটি ম্যাচ বয়কট করে বাংলাদেশের বয়কটকে সমর্থন করেছে।
নজরুল বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট বলেছেন, "ধন্যবাদ, পাকিস্তান।" তিনি আরও লিখেছেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিবৃতি দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।"
নজরুল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা এবং উপদেষ্টার দায়িত্ব একজন মন্ত্রীর সমান। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়ামন্ত্রী নজরুল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কে শরিফ সরকার কলম্বোতে ১৫ ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে হওয়া ম্যাচ বাতিল করতে বলেছে, কেননা বাংলাদেশ নিরাপত্তা চিন্তার কারণে ম্যাচ খেলতে না করে দিয়েছে। যার ফলে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় ম্যাচটি খেলতে বলা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যের একদিন পর নজরুলের ধন্যবাদ-পত্র। ইসলামাবাদে এক সরকারি বৈঠকে শরীফ বলেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনও রাজনীতি থাকা উচিৎ নয়।" তিনি আরও বলেন, "আমরা সাবধানতার সাথে বিবেচনা করে এই অবস্থান নিয়েছি এবং আমাদের বাংলাদেশের সাথে পুরোপুরি দাঁড়াতে হবে। আমি মনে করি এটি একটি অত্যন্ত উপযুক্ত সিদ্ধান্ত। আমরা বাংলাদেশের সাথে আছি।"
এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবী যে, ভারত তাদের ক্রিকেটারদের জন্য নিরাপদ নয়। তার নিজস্ব দ্বন্দ্বের কারণে তা ভেঙে গেছে, কারণ তারা নয়াদিল্লীতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে একজন বাংলাদেশি শ্যুটারকে অংশগ্রহণের অনুমতি দিয়েছে।

No comments:
Post a Comment