খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান স্থগিত! শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করবে ইরান - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 4, 2026

খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান স্থগিত! শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করবে ইরান



প্রেসকার্ড নিউজ নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ০৪ মার্চ ২০২৬, ২০:১৫:০১ : তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইর শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তাঁর কবর দেওয়ার নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থার মতে, খামেনেইয়ের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে মাশহাদ শহরে কবর দেওয়া হবে। সাম্প্রতিক ইজরায়েল-আমেরিকার হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবী করা হয়েছে।



বুধবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিপুল জনসমাগমের সম্ভাবনার কারণে শেষ দর্শনের অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদ বলেন, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে।



শেষকৃত্যের প্রস্তুতি চললেও বড় জমায়েতকে ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, শোকসভাকে লক্ষ্য করে হামলা হতে পারে। ১৯৮৯ সালে আয়াতোল্লাহ রুহোল্লাহ খোমেনি-র জানাজায় প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছিলেন।


এর আগে জানানো হয়েছিল, তেহরানের ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্স-এ রাত ১০টা থেকে বিদায় অনুষ্ঠান শুরু হয়ে তিন দিন চলবে। সাধারণ মানুষের জন্য প্রার্থনা কক্ষ খোলা রাখার কথাও বলা হয়েছিল।



৮৬ বছর বয়সে খামেনেইয়ের মৃত্যু হয়েছে। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন এবং আয়াতোল্লাহ রুহোল্লাহ খামেনেইর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন। ইরানের সর্বোচ্চ নেতা দেশের সরকার, সেনাবাহিনী ও বিচারব্যবস্থার ওপর চূড়ান্ত কর্তৃত্ব রাখেন।



কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানে শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ মাশহাদে নিয়ে গিয়ে কবর দেওয়া হবে। তাঁকে ইমাম রেজা দরগাহর পাশে সমাহিত করা হবে, যেখানে শিয়া ইসলামের অষ্টম ইমাম ইমাম আলী আল-রেজা-র মাজার অবস্থিত।



খামেনেইয়ের জন্মও ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদ শহরেই হয়েছিল, যা শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত।

No comments:

Post a Comment

Post Top Ad