প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৯ মার্চ : ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে জেঠিমা চরিত্রে অভিনয় করেই পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। কাজের বাইরে সোশ্যাল মিডিয়াতেও ভীষণই অ্যাক্টিভ অভিনেত্রী তনুশ্রী গোস্বামী।
সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রামে পোস্টেই জানান সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথা। ঠিক কী লিখেছেন অভিনেত্রী? তনুশ্রী লেখেন, ‘আমি জীবনের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুদিনের জন্য আমাকে সমাজমাধ্যমে আর দেখা যাবে না। দয়া করে আমার ও আমার পরিবারের জন্য প্রার্থনা করুন।’
কিন্তু তারই মাঝে এক সুখবর খুব তাড়াতাড়ি পর্দায় আসছে ‘কমলা নিবাস’। ইতিমধ্যেই মধ্যবয়সী দম্পতির ভিন্ন স্বাদের গল্পের ঝলক অনেকেই দেখে নিয়েছেন। বাংলা সিরিয়াল গুলির সাথে এবার টেলিভিশনের পর্দায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জুটিতে কাজ করবেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। মধ্যবয়সী দম্পতির সম্পর্কের স্নিগ্ধতা, তাদের ইচ্ছেপূরণের বাসনা এবং সর্বপরি, মধ্যবিত্ত বাড়ির সংসারের এক সহজ সরল প্রতিচ্ছবি তুলে ধরবে এই মেগা।
আর এই মেগার নতুন চমক হিসাবে থাকছে আরও এক গুরুত্বপুর্ন চরিত্রের। যা গল্পের মোড়কে নতুন মাত্রা এনে দেবে। জি বাংলার আসন্ন ‘কমলা নিবাস’ ধারাবাহিকে থাকবেন তনুশ্রী গোস্বামী। এর আগে অভিনেত্রীকে বুলেট সরোজিনী, কোন গোপনে মন ভেসেছে, নিম ফুলের মধু, অনুরাগের ছোঁয়া-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে। এবার জি-বাংলার এই নতুন মেগায় খুদে শিল্পীর অভিনয় দর্শকের কতটা মন জয় করতে পারে সেটাই দেখার অপেক্ষায়।

No comments:
Post a Comment