ভোট দিয়েই বিজেপি-কমিশনকে একযোগে আক্রমণ অভিষেকের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 29, 2026

ভোট দিয়েই বিজেপি-কমিশনকে একযোগে আক্রমণ অভিষেকের


কলকাতা: 'বিজেপির আসন সংখ্যা ৫০-এর নীচে নেমে আসবে', ভোট দিয়ে বেরিয়ে দাবী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন অভিষেক। তার পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর নিশানায় ছিল নির্বাচন কমিশনও।


অভিষেক বলেন, "কেন্দ্রীয় বাহিনী এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। হাইকোর্টের নির্দেশও মানছে না। পুলিশ পর্যবেক্ষকরা মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। এসব করে লাভ নেই। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, 'মুখ থুবড়ে পড়বে। প্রথম দফায় দফারফা হয়ে গিয়েছে।


অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়ে গিয়েছে। এক্তিয়ার বহির্ভূত কাজ করছে। অবজার্ভাররা নির্বাচন কমিশনের চোখ ও কান হিসেবে কাজ করবে। এরপর রিপোর্ট দেবে এসপিকে ও নির্বাচন কমিশনকে। এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার কথা যে কি করা উচিৎ। কিন্তু তৃণমূলের যাঁদের বিরুদ্ধে কোনও কেস নেই, তাঁদের আটক করা হচ্ছে অন্যায়ভাবে।'


তিনি আরও বলেন, 'আমরা কিছু কিছু জায়গায় ইভিএম খারাপের খবর পাচ্ছি। সেন্ট্রাল অফিসারের সঙ্গে কথা বলছি। দ্রুত সবকিছুর নিষ্পত্তি হয়ে যাবে। আমি মানুষকে বলব আপনারা নির্ভয় মাথায় উঁচু করে ভোট দিন।'


পাশাপাশি বাংলার ভোটারদের প্রতি আস্থা প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, "মানুষের ওপর আমার আস্থা আছে। বাংলার মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাতে ৪ঠা মে বিজেপির আসনসংখ্যা ৫০-এর নীচে নেমে আসবে।"


উল্লেখ্য, বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। সকাল ৮টা নাগাদ আচমকা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যা বাংলার নির্বাচনী পরিবেশে নতুন ছবি। সাধারণত ভোটের দিনগুলিতে তৃণমূল সুপ্রিমো বাড়িতেই থাকেন। ভোট শেষের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এবারই দেখা গেল ব্যতিক্রমী চিত্র।

No comments:

Post a Comment

Post Top Ad