বিনোদন ডেস্ক, ১০ এপ্রিল ২০২৬: ওয়েব সিরিজে পা রাখছেন ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতি। এর আগে একাধিকবার বিভিন্ন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকদের মনও জয় করেছেন। আর এবারে নতুন সফর শুরু করতে চলেছেন মোহনা। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ রক্তফলক। এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী, অভীক সরকারের গল্প অবলম্বনে। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আগমবাগীশের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর পাশাপাশি অভিনেতা অর্জুন চক্রবর্তীকে বর্জ্রকেতুর ভূমিকায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে মায়ারানি এবং মোহনা মাইতিকে দেখা যাবে তিতলির ভূমিকায় দেখা যাবে।
এই সিরিজে শাশ্বত তথা আগমবাগীশ একজন একজন সিদ্ধ পন্ডিত। গভীর অন্তর্দৃষ্টি থাকলেও সর্বসমক্ষে প্রকাশ্যে সেই জ্ঞান আনতে চান না তিনি। তাঁর কিছু বিশেষ ক্ষমতা রয়েছে; না চাইতেও তিনি এমন সমস্ত বিষয় দেখে ফেলেন, যেগুলি তাঁকে মানসিকভাবে অস্থির করে তোলে। এই ঘটনা যে নতুন নয় এবং এটা একটা ঘটনার পুনরাবৃত্তি, সেটা তিনি উপলব্ধি করেন একটা ঘটনার মধ্যে পড়ে।
বর্জ্রকেতুর ভূমিকায় রয়েছেন অভিনেতা অর্জুন। তিনি টেনিয়া নামেও পরিচিত এবং এটা ভীষণ পরিপাটি চরিত্র। খুব সহজেই মানুষ তাঁকে বিশ্বাস করে ফেলেন। নিজের চেহারা, সুমিষ্টতা দিয়ে টেনিয়া সহজেই তরুণী মেয়েদের আকর্ষণ করে নিতে পারে। কিন্তু তাঁর এই রূপ মুখোশ ছাড়া কিছুই নয়। মুখোশের আড়ালে রয়েছে তাঁর বীভৎস নগ্ন রূপ। কেউ তাঁর নাগালের মধ্যে চলে আসলেই টেনিয়া হয়ে ওঠে দানবীয়। গল্প যত এগিয়ে যায় ততই প্রকাশ পায় টেনিয়ে আসলে কে। শতাব্দীর পর শতাব্দী একটা অভিশাপ, একটা ভয়ানক স্মৃতি বহন করে নিয়ে চলে সে।
অন্যদিকে কনীনিকা অর্থাৎ মায়ারানি হল অতীতের এক শুভ শক্তি। মায়ারানি একজন মা এবং তাঁর সন্তানকে নিয়ে চিন্তিত। এই টেনিয়াই আসলে মায়ারানির সন্তান। খুব কম বয়স থেকেই মায়ারানি বুঝতে পারে টেনিয়া স্বাভাবিক সুস্থ নয়। তার নৃশংসতা, অস্বস্তিকর দৃষ্টি, সব বিষয়ে অযাচিত কৌতূহল- এগুলো ছিল মায়ারানির কাছে চিন্তার। সন্তানকে সৎ পথে নিয়ে আসার চেষ্টা তাঁর অবিরত। তিনি টেনিয়াকে নিয়ন্ত্রণে রাখতে, তাকে নিজের কাছে রাখতে ও পৃথিবী থেকে আড়াল করার চেষ্টা করেন।
আর মোহনা এখানে একজন অল্পবয়সী তরুণী, নাম তাঁর তিতলি। সমাজমাধ্যমের প্রতি প্রচণ্ড আকর্ষণ তাঁর। সেখানেই স্যামের সঙ্গে তাঁর আলাপ। কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারে না এই স্যামই আসলে টেনিয়া। সে একা যে বিশ্বাসঘাতকতার ফাঁদে পড়ে, তা নয়। নিজের ছোট বোনদেরও জড়িয়ে ফেলে ভয়ানক বিপদে।
এরপর কি হয় তাঁদের পরিণতি? তা জানতে দেখে ফেলতে হবে এই ওয়েব সিরিজটি। ১লা মে থেকে ওটিটি প্লাটফর্মে দেখা যাবে সিরিজটি। উল্লেখ্য, এর আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'ভোগ' সিরিজটি সাফল্য পেয়েছিল ওটিটিতে।

No comments:
Post a Comment