প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৪ এপ্রিল : জি-বাংলার অন্যতম একটি জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল এবং নবাগতা অভিনেত্রী শিরীন পাল। প্রতিনিয়ত এই মেগা নিয়ে দর্শকের উত্তেজনা চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে আচমকাই চ্যানেলের নেওয়া সিদ্ধান্ত রীতিমত অবাক দর্শক।
গতকাল টিভির পর্দায় নতুন মেগা ধারাবাহিক ‘কমলা নিবাসে’র সময় ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ ই এপ্রিল থেকে সন্ধ্যে ৬.৩০ মিনিটে সম্প্রচার হবে এই মেগা। ঠিক সেই সময় যেখানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক সম্প্রচার হচ্ছে বর্তমানে। তাহলে কি শেষ হয়ে যাবে আর্য-অপর্ণা’র যাত্রা।
চলতি সপ্তাহে টিআরপি দশের তালিকা থেকে ছিটকে গেছে এই মেগা। তারপরেই বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ। চিরদিনইকে সরিয়ে আনা হচ্ছে কমলা নিবাস। আপাতত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ভবিষ্যৎ বিশ বাঁও জলে।
এখনো অবধি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের কোনও নতুন স্লট ঘোষণা করা হয়নি। এদিকে এই মেগা বন্ধ হবে কিনা সেই নিয়ে তেমন কোনও খবর এসে পৌঁছায়নি। তবে সূত্রের খবর, বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিক বন্ধ হতে পারে। যদিও সেই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনো কিছুই জানাননি। চলতি সপ্তাহে স্লট লিড করেছে ‘বেশ করেছি প্রেম করেছি’। সেক্ষেত্রে চ্যানেল কোন সিন্ধান্ত নেন সেটাই দেখার।
টিআরপি না পেলেও অনলাইন অর্থাৎ জি-ফাইভে এগিয়ে রয়েছে চিরদিনই তুমি যে আমার। দর্শকমহলে জনপ্রিয়তার নিরিখেও বাংলার টপার ধারাবাহিক পরিণীতার সমতুল্য জনপ্রিয়তা রয়েছে আর্য-অপর্ণা’র জুটিকে ঘিরে। তবে ধারাবাহিক চালাতে গেলে টিআরপির প্রয়োজন তাই হয়তো চিরদিনই’র সময় পরিবর্তন হলেও হতে পারে। সম্ভবত এই মেগাকে আরও কিছুটা সময় দিতে পারে চ্যানেল। এবার দেখার বিষয় আদেও সময় পরিবর্তন হয় নাকি নকল রাজনন্দিনীর পর্দা ফাঁস করেই ইতি টানবে এই জনপ্রিয় মেগা? এখন শুধু সময়ের অপেক্ষা।

No comments:
Post a Comment