‘সব লোক দেখানো বন্ধু’, বন্ধুকে নিয়ে বিস্ফোরক দাবি দেবলীনা নন্দীর! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 10, 2026

‘সব লোক দেখানো বন্ধু’, বন্ধুকে নিয়ে বিস্ফোরক দাবি দেবলীনা নন্দীর!



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০ এপ্রিল : স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে বিচ্ছেদ, ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা, এসব বিতর্ক পেরিয়ে আপাতত দেবলীনা নন্দী মন দিয়েছেন কেরিয়ারে। সম্প্রতি মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে প্লেব্যাকও করবেন গায়িকা। অন্ধকার কাটিয়ে আলোর পথে ফিরতেই দেবলীনার পোস্ট ঘিরে ফের জল্পনা। গায়িকার লেখায় মনে হচ্ছে ফের তার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। এতদিন বন্ধু হিসাবে সবসময় পাশে পেয়েছেন সায়ক চক্রবর্তীকে। একসাথে ব্লগিং থেকে শুরু করে বিজ্ঞাপনী অ্যাড সবটাই করেছেন তারা। তবে আচমকাই বন্ধু ঘিরে দেবলীনার পোস্ট ফের বিতর্কের সুত্রপাত করেছে।



দেবলীনা লেখেন, ‘সত্যি কারের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রকৃত বন্ধু সেই যে বার বার সাহায্য করে কথা শোনায় না। যে বাইরের লোকের কাছে তোমার বদনাম করে না। যে একটা সাহায্যের গল্প বাইরের হাজারটা লোকের কাছে বলে বেড়ায় না। যে নিজের অপছন্দের লোকেদের সাথে কথা বলতে বারণ করে কিন্তু আবার নিজের সুবিধা মতো নিজেই সেখানে ঘটি ডোবায় না।


আমার দূর্ভাগ্য এই যে এইরূপ প্রকৃত বন্ধু আমার কেউ নেই। যে বা যারা আছে বেশিরভাগ লোক দেখানো,মহান সাজার জন্য সবার কাছে ,আর আমার খারাপ সময়ে আরও আমাকে মাটির তলায় ঢুকিয়ে দেওয়ার মতো কাজ করেও ভুল কখনও বুঝতে পারে না, বা মানেও না,উল্টে নিজের কাজের জন্য নিজেকে দোষী না করে অন্য সবাই কে দোষী বলে। সে আর কিই বা বন্ধু।’




কিন্তু এই পোস্টে বন্ধু সায়ক কেই কি ইঙ্গিত করলেন দেবলীনা? যদিও কারওর নাম উল্লেখ করেননি তিনি। এই নিয়েই প্রশ্ন উঠছে নেটপাড়ায়।




No comments:

Post a Comment

Post Top Ad