‘চিকিৎসক বলেন রক্ত বিষিয়ে উঠেছে মায়ের’, মায়ের অসুস্থতায় ভেঙে পড়লেন সাহেব চট্টোপাধ্যায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 4, 2026

‘চিকিৎসক বলেন রক্ত বিষিয়ে উঠেছে মায়ের’, মায়ের অসুস্থতায় ভেঙে পড়লেন সাহেব চট্টোপাধ্যায়



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৪ এপ্রিল : তারকা মহলে একের পর খারাপ খবর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের মা। সেইসময় অনুষ্ঠান করতে সাহেব তখন অসমে। বাড়ি ফিরেই দেখেন, তাঁর স্ত্রী আতঙ্কিত। বাড়িতে চিকিৎসক। দেরি না করে সঙ্গে সঙ্গে সাহেব মাকে নিয়ে ভর্তি করে দেন প্রথম সারির বেসরকারি এক হাসপাতালে। এর মধ্যেই বন্ধু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এ ভাবে চলে গেল! মানসিক দিক থেকে বিপর্যস্ত সাহেব।


 সাহেব জানিয়েছেন, ‘মূত্রনালিতে সংক্রমণ দেখা দিয়েছিল শুরুতে। সেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে সারা শরীরে। বিষিয়ে উঠেছিল রক্ত। ক্রমশ অবসন্ন হয়ে পড়ছিলেন মা।’ ২২ মার্চ হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর মাকে।


টানা চিকিৎসার ফলে এখন আগের তুলনায় অনেকটাই ভাল তাঁর মা। “যদিও এখনও মায়ের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের থেকে কম। অত্যন্ত দুর্বল। নিজে কিছুই করতে পারছেন না। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল”, এমনটাই জানিয়েছেন সাহেব।


শারীরিক অবস্থার অবনতি না হলে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেতার মা। “বাড়িটা ইতিমধ্যেই ছোটোখাট হাসপাতাল হয়ে উঠেছে। মাকে সুস্থ করতে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে আর যা যা প্রয়োজনীয় সব বাড়িতে মজুত। চিকিৎসকেরা জানিয়েছেন, মায়ের বাকি চিকিৎসা বাড়িতেই হতে পারে।”


এদিকে রাহুলের অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়ে পথে নামছে টলিউড। এই পদযাত্রায় থাকার কথা সাহেবেরও। কিন্তু সাহেব জানান, “মনে হচ্ছে পারব না। কারণ, মায়ের হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা ওই একই দিনে। মাকে নিয়ে ব্যস্ত থাকব।”

No comments:

Post a Comment

Post Top Ad