প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫:০২ : আমেরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি বৈঠক ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি জেডি ভান্স জানিয়েছেন, ইরান আমেরিকার শর্ত মানতে রাজি হয়নি, ফলে প্রতিনিধি দলকে ফিরে যেতে হচ্ছে।
রবিবার (১২ এপ্রিল) সাংবাদিকদের সামনে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বেশ কিছু ঘাটতি ছিল এবং ইরানের প্রতিনিধিরা ওয়াশিংটনের প্রস্তাব মেনে নেয়নি। যদিও তিনি এটাও উল্লেখ করেন, আমেরিকা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী ছিল, কিন্তু ইরান গুরুত্বপূর্ণ বাধা তৈরি করেছে।
তিনি আরও বলেন, “খারাপ খবর হলো আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। আমার মতে, এটি আমেরিকার চেয়ে ইরানের জন্যই বেশি ক্ষতিকর। তাই আমরা কোনো চুক্তি ছাড়াই দেশে ফিরছি। তারা আমাদের শর্ত মানতে অস্বীকার করেছে।”
এর পাশাপাশি তিনি জানান, আলোচনায় যে সমস্যাগুলি তৈরি হয়েছে, তার জন্য পাকিস্তান দায়ী নয়। বরং তারা যথাসাধ্য চেষ্টা করেছে উভয় পক্ষের মতপার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছাতে। গত ২১ ঘণ্টা ধরে আলোচনা চলেছে এবং ইরানের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে।

No comments:
Post a Comment