‘বেকার ভাতার ফর্ম কোথায় পাব বলবেন’, রাতারাতি ধারাবাহিক বন্ধ হতেই বিস্ফোরক মন্তব্য ভিভানের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 8, 2026

‘বেকার ভাতার ফর্ম কোথায় পাব বলবেন’, রাতারাতি ধারাবাহিক বন্ধ হতেই বিস্ফোরক মন্তব্য ভিভানের



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৮ এপ্রিল : লীনা গঙ্গোপাধ্যায় ও তার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ করা থেকে নিজেদের বিরত রাখছেন টলিউডের কলাকুশলীরা। রাহুলের মৃত্যুর বিচার চাইতেই এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্টিস্টস ফোরামের তরফ থেকে। । আর এই সিদ্ধান্তের কারণেই বন্ধ হয়ে গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থার ধারাবাহিক চিরসখা। চিরসখা বন্ধ হওয়ায় আচমকাই কাজ হারিয়েছেন এই সিরিয়ালের সঙ্গে জড়িত অভিনেতা, অভিনেত্রী ও টেকনিশিয়ানরা।



ঠিক এমন পরিস্থিতিতেই চিরসখার বুবলাই ওরফে অভিনেতা ভিভান ঘোষ ফেসবুকে এক বিস্ফোরক পোস্ট করলেন। যা নিয়ে রীতিমোট ঝড় উঠেছে নেটপাড়ায়। ভিভান ঘোষ ফেসবুকে লিখলেন, ”বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায়, একটু জানাবেন। আজ থেকে চিরসখার সকলে তো বেকার, তাই সবাই জানতে চাইছে। কি দোষ ছিল বলুন তো আমাদের?”


ভিভানের এই পোস্টের পর নেটপাড়ার অনেকেই তাঁকে কটাক্ষ করেছেন। একজন লেখেন, ‘আপনারা যখন পুরীতে শ্যুটিং করতে গেছিলেন তখন যদি আপনার সাথে এরকম কিছু ঘটত? ভাবুন একবার? তখনও কি এরকম পোস্ট দিতে পারতেন! ভালো কাজ জানলে কেউ বেকার থাকে না, এতদিন কাজ করলেন সেভিংস নিশ্চই আছে, ওটা দিয়ে চালান কয়েকটা দিন, বেকার বেকার বলে ফেসবুকে নাটক করতে আসবেন না। লজ্জা নামের বস্তু টা একটু রাখুন, এখন শুধু প্রোডাকশন হাউসকে ব্যান করেছে, এরপর মানুষ আপনাকে ব্যান করলে ভালো লাগবে?’




কয়েকদিন আগেই লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ঢালাও প্রশংসা করেছিলেন ভিভান। লিখেছিলেন, এই সংস্থা শিল্পীদের যা সম্মান দেয়, তা অন্য কেউ দেয় না। পরে অবশ্য সেই পোস্ট ডিলিটও করেছিলেন ভিভান। আর এবার সিরিয়াল বন্ধ হওয়ার কারণে বেকার ভাতার খোঁজ করতেই কটাক্ষের মুখে ভিভান।



এদিকে ভিভানের এই পোস্ট নজরে এড়ায়নি প্রযোজক রাণা সরকারের। যিনি প্রথমদিন থেকে রাহুলের বিচারের দাবিতে গলা চড়িয়েছেন। এমনকী, ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে সরবও হয়েছেন। ভিভানের পোস্টে তীব্র কটাক্ষ করে রাণা লেখেন, ‘বেকার ভাতা কেন? নাটক কোরো না! ট্যালেন্ট থাকলে অন্য প্রযোজনা সংস্থয় কাজ খোঁজো। আর কাজ না পেলে বুঝবে এতদিন ফেভারিটিসিজমের কারণে কাজ পেয়েছ। ট্যানেন্ট দিয়ে নয়। সেটা মানতে পারলে বেকার ভাত চাও। ফালতু সব সিরিয়াল ড্রামা।’

No comments:

Post a Comment

Post Top Ad