কোনও চালু প্রকল্প বন্ধ হবে না, বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর-সহ একাধিক সিদ্ধান্ত প্রথম মন্ত্রিসভার বৈঠকে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 11, 2026

কোনও চালু প্রকল্প বন্ধ হবে না, বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর-সহ একাধিক সিদ্ধান্ত প্রথম মন্ত্রিসভার বৈঠকে

 


কলকাতা: নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন, নব নির্বাচিত মন্ত্রী অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বিএসএফ-কে জমি হস্তান্তরের নির্দেশ সহ ৬ টি একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীসভার প্রথম বৈঠকে, জানালেন মুখ্যমন্ত্রী। চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না বলেও জানান তিনি। 


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'সীমানা সুরক্ষিত করতে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ শুরু হবে আজ থেকেই। ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেওয়ার কাজ শেষ করা হবে।'


মুখ্যমন্ত্রী বলেন, 'দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, মৃত্যুহীন নির্বাচন হয়েছে রাজ্যে। সুষ্ঠু ভোট পরিচালনার জন্য পুলিশ প্রশাসন ও কমিশনকে ধন্যবাদ জানায় নতুন ক্যাবিনেট। রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে এই বৈঠকে। প্রথম ক্যাবিনেটে ছয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আজ থেকে পশ্চিমবঙ্গে সংবিধান মেনে কার্যকর করা হল বিএনএস।আগের সরকার তা করেনি।' তিনি আরও বলেন, 'এদিন থেকেই বাংলার মানুষকে আয়ুষ্মান ভারত-এ যুক্ত করার কাজ শুরু হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত।'


তিনি বলেন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কিন্তু সব হবে স্বচ্ছতার সঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প রাজ্যে চালু হবে। তবে চালু থাকা কোনও প্রকল্প বন্ধ হবে না।' কেন্দ্রীয় সরকারের জনগণনার কাজও সোমবার থেকেই চালু করার সিদ্ধান্ত নতুন সরকারের।


চাকরিতে আবেদনের ক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। মুখ্যমন্ত্রী বলেন, '২০১৫ সাল থেকে রাজ্যে কোনও নিয়োগ হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। সেই অনুযায়ী রাজ্যে আগামী নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'


এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানান, পরের ক্যাবিনেট বৈঠক হবে পরের সপ্তাহের সোমবার। সেই বৈঠকে পরবর্তী বেতন কমিশন ও ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



No comments:

Post a Comment

Post Top Ad