নিম্নচাপের চোখ রাঙানি! ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, লাল-হলুদ সতর্কতা জারি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, August 18, 2026

নিম্নচাপের চোখ রাঙানি! ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, লাল-হলুদ সতর্কতা জারি

 


কলকাতা: সোমবার প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছে বাংলা। সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আর সেই ধারা আজ মঙ্গলবারও থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আজ। বাদ পড়বে না উত্তরবঙ্গও। সেখানেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


রাজ্য এই তুমুল বৃষ্টির নেপথ্যে রয়েছে নিম্নচাপ। এটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। পরে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এগিয়ে যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আর এর জেরেই মঙ্গলবার বঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


সোমবার ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতায়। একাধিক রাস্তায় জমেছে জল। আর হাওয়া অফিস বলছে, আজও এমন দুর্যোগ ছায়া রয়েছে। মঙ্গলবারও ভালই বৃষ্টি হতে পারে কলকাতায়। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 


এছাড়াও, দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর মতো জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


শুধু তাই নয়, এদিন দক্ষিণের সব জেলাতেই দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। কলকাতা সহ অধিকাংশ জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হলুদ সতর্কতা জারি করা রয়েছে এদিন।


অপরদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখানে হলুদ সর্তকতা জারি রয়েছে। এখানে বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বিশেষ করে, দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মতো জেলার একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad