বাড়ল গ্যাসের দাম - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, September 1, 2026

বাড়ল গ্যাসের দাম


কলকাতা: মাসের প্রথম দিন গ্যাসের মূল্য নির্ধারিত হয়। আর মাসের শুরুতেই ধাক্কা। বেড়ে গেল গ্যাসের দাম। ১লা সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম বাড়ছে। ফলে পুজোর আগে অসুবিধায় বাণিজ্য সংস্থাগুলো। উৎসবের মরশুমে কার্যত আগুন হেঁশেলে। মঙ্গলবার অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে। 


উল্লেখ্য, গত দু’মাস ধরে কমেছিল গ্যাসের দাম। কিন্তু উৎসবের মরশুমে আবারও মহার্ঘ্য হল জ্বালনি। মাস পয়লায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৯.৫০ টাকা করে বাড়ানো হয়েছে। তবে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। এক সময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার নিচে থাকলেও, ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছে যায়। পরে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করার পরই বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কেন্দ্র। 


আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৫ টাকা কমেছিল। সেই নিরিখে মূল্যবৃদ্ধির হার বেশ কম। দেশের প্রত্যেক শহরে সিলিন্ডার পিছু সাড়ে ৯ টাকা করে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। আগস্ট মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৮৭২.৫০ টাকা। মঙ্গলবার দাম বাড়ার পর তা পৌঁছে গিয়েছে ২৮৮২ টাকায়। অন্যদিকে দিল্লীতে গ্যাসের দাম ২৭৩৮ টাকা, চেন্নাইয়ে ২৯০৬ টাকা।


উল্লেখ্য, মূলত হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংকটের জেরে বেশ কয়েক মাস লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ খরচ বেড়েছিল। আর এবারে ফের দাম বাড়ল গ্যাসের। সামনেই আবার উৎসবের মরসুম। এই সময় আমজনতার হোটেল-রেস্তোরাঁয় খাওয়ার প্রবণতা অনেকটাই বাড়ে। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির ফলে খাবারের দাম বাড়ার সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতএব আনন্দের আবহে পকেটে টান নিয়ে কপালে চিন্তার ভাঁজ আমজনতার।

No comments:

Post a Comment

Post Top Ad