গোপনে চলছিল মধুচক্র! ঝাড়গ্রামের লজে পুলিশি অভিযানে ধৃত ২১ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, September 2, 2026

গোপনে চলছিল মধুচক্র! ঝাড়গ্রামের লজে পুলিশি অভিযানে ধৃত ২১


নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সাতসকালে পুলিশের আচমকা হানা, লজের ভিতর থেকে একসঙ্গে ২১ জনকে গ্রেফতার। ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি লজে গোপনে মধুচক্র চলানোর অভিযোগ উঠেছিল। এরপরেই পুলিশের এই অভিযান। ধৃতদের মধ্যে রয়েছেন ১৩ জন মহিলা ও ৮ জন পুরুষ। আচমকা পুলিশি অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।


গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ঝাড়গ্রাম শহরের বিভিন্ন লজে আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছে। সেই তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই নজরদারি চালাচ্ছিল পুলিশ। এরপর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার সাতসকালে ওই লজে আচমকা অভিযান চালায় ঝাড়গ্রাম থানার পুলিশ। অভিযানের সময় লজে থাকা ১৩ জন মহিলা ও ৮ জন পুরুষকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে আর কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ সহ পুলিশের আধিকারিকরা। লজটির ভিতরে কীভাবে এই কার্যকলাপ চলছিল, কতদিন ধরে চলছিল এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র সক্রিয় ছিল কি না—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি লজের পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ। 


ওই বেসরকারি লজের পাশাপাশি ঝাড়গ্রাম শহরের অন্যান্য লজ ও হোটেলেও একই ধরণের কার্যকলাপ চলছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এই অভিযানের পর শহরের বিভিন্ন লজ ও হোটেলের ওপর নজরদারি আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। সাতসকালের এই অভিযানে একসঙ্গে ২১ জন গ্রেফতার হওয়ার ঘটনায় ঝাড়গ্রাম শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ধৃতদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা করা হয়েছে এবং তদন্তে এখনও পর্যন্ত কী কী তথ্য উঠে এসেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad