গাঁজা উদ্ধার, ধৃত ২ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, September 6, 2026

গাঁজা উদ্ধার, ধৃত ২


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪:পরগনা: পাচারের পথে চার চাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। এই ঘটনায় দুই জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। ঘটনা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের। 


জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে মধ্যমগ্রাম সোদপুর রোডে মায়া ব্রিক ফিল্ড এর সামনে একটি চার চাকা গাড়ির মধ্যে থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার করার জন্য দু'জনকে গ্রেফতার করে থানার করেছে পুলিশ। 


জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫৫ কেজি গাঁজা। পুলিশ সূত্রে খবর, গাড়ির পিছনে থেকে বড় বড় ব্যাগের মধ্যে প্যাকিং করে সরবরাহ করা হচ্ছিল এই নিষিদ্ধ মাদক দ্রব্য। ঘটনায় ধৃত দুই ব্যক্তির বাড়ি নিউ বারাকপুর থানার অধীনে। একজনের নাম নিরুপম রায় ওরফে নয়ন, বয়স ৩০ বছর, বাড়ি আগাপুর খড়েরমাঠ। ধৃত অপরজনের নাম সুপ্রিয় হালদার, বয়স ২৬ বছর, বাড়ি চাঁদপুর লেনিনগড় জি ব্লকে। ধৃত ব্যাক্তিরা দীর্ঘদিন এই কারবারের সাথে যুক্ত বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় বাজেয়াপ্ত গাঁজা মামলা দায়ের করা হয়। 


এর পিছনে আর কারা কারা জড়িত আছে, জানতে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের অনুমান, চার চাকা গাড়ি করে উত্তরবঙ্গ থেকে এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিউ বারাকপুর সরবরাহ করা হচ্ছিল। গোপন সূত্রে অভিযান চালিয়ে নিউ বারাকপুর থানার পুলিশ এই গাঁজা বাজেয়াপ্ত করে। গাড়ির চালক পলাতক। ধৃতদের সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদনে করা হবে বলে জানিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad