'কখনও কখনও হয়ে যায়', চোরবাগান বিপর্যয় নিয়ে কী বললেন দিলীপ ঘোষ? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, October 18, 2026

'কখনও কখনও হয়ে যায়', চোরবাগান বিপর্যয় নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?


কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান দুর্গাপূজা মণ্ডপে পদপিষ্টের ঘটনায় স্তব্ধ সকলেই। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক জন। এই ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাস্থল ও এর আশপাশে জারি করা হয়েছে ১৬৩ ধারা। এই ঘটনায় মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন দিলীপ ঘোষ।‌ সেই সঙ্গেই তার বক্তব্য, কখনও কখনও এমনটা হয়ে যায়।


মন্ত্রী বলেন, "যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কখনও কখনও হয়ে যায়।‌ বছর বছর পুজো হয়, এত বড় বড় পুজো। লক্ষ লক্ষ লোক দর্শন করতে আসেন একেকটা পুজোতে। কখনও কখনও সামান্য অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটে যায়, যা হওয়া উচিৎ নয়।"


তিনি আরও বলেন, আমাদের দেশে অনেক জায়গায় ধর্মীয় স্থানে যেখানে প্রচুর ভিড় হয়, কখনও না কখনও ঘটনা ঘটে যায়। তাই আয়োজকদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিৎ। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যসচিব, দলীয় সভাপতি এবং মন্ত্রী ও নেতারা সেখানে পৌঁছেছেন। আহতদের চিকিৎসার জন্য সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। তবে এই ঘটনায় যারা মারা গেছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা।‌"



দুর্ঘটনায় মৃতদের পরিবারের একজনকে চাকরি ও ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "সরকারের যা দায়িত্ব, তা সরকার পালন করছে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন।‌ তবে, পুজো এখনও চলছে, বন্ধ যেন না হয় আর এই ধরণের ঘটনা যেন না ঘটে এই দিকে নজর রাখা উচিৎ।"


মমতা-তৃণমূলের তরফে এই ঘটনার জন্য সরকারকে নিশানা করা হয়েছে। এই বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনীতি করা লোকেরা রাজনীতি করবেন। এতগুলো পুজো হচ্ছে, সব জায়গায় পুলিশ রয়েছে, সব সিস্টেম ঠিক রয়েছে এবং লক্ষ লক্ষ লোক রাস্তায় বেরিয়ে ঘুরছেন। কোথাও কিছু হয়নি। কিন্তু কখনও কখনও এই ধরনের ঘটনা ঘটে যায়, তাই এটাকে দুর্ঘটনা বলে। তবুও হওয়া উচিৎ ছিল না। আয়োজকদের কোনও ভুলের কারণে হতে পারে।"

No comments:

Post a Comment

Post Top Ad