'ব্যালট বাক্স, ইস্তফা দাও', এমএলসি নির্বাচনে কংগ্রেসের পরাজয়ে কটাক্ষ মোদী-শাহর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, October 29, 2026

'ব্যালট বাক্স, ইস্তফা দাও', এমএলসি নির্বাচনে কংগ্রেসের পরাজয়ে কটাক্ষ মোদী-শাহর


ন্যাশনাল ডেস্ক, ২৯ অক্টোবর ২০২৬: এমএলসি নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বুধবার রাতে সমাজমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে কংগ্রেসকে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “কংগ্রেস ২৮টি আসনের মধ্যে কতগুলি জিতেছে...শূন্য।” পাশাপাশি তিনি লিখেছেন, “ব্যালট বাক্স, ইস্তফা দাও।”


২৮টি বিধান পরিষদ আসনে নির্বাচন এবং তাতে কংগ্রেসের ফলাফলকে কেন্দ্র করেই আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্নাটকের মোট ২৮টি বিধান পরিষদ আসনে ভোটগ্রহণ হয়েছিল। এই নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা হয়।



এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কংগ্রেসকে নিশানা করেছিলেন। ‘এক্স’-এ পোস্ট করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্নাটকের ২৮টি বিধান পরিষদ আসনের নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। ব্যালট পেপারে হওয়া এই নির্বাচনে কংগ্রেস কতগুলি আসন পেয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তাঁর এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটক-এই চারটি বড় রাজ্যের ২৮টি আসনে এমএলসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যালট পেপার ব্যবহার করে এই নির্বাচন হয়েছে। বলুন তো, কংগ্রেস ক'টি আসনে জয়ী হয়েছে?" এই পোস্টের সঙ্গে একটি ইমোজি-ও জুড়ে দেওয়া হয়েছে।


এই নির্বাচনে কংগ্রেসকে সব আসনেই পরাজয়ের মুখে পড়তে হয়েছে। কর্নাটকে চারটি আসনেই হেরেছে দলটি। কর্নাটক বিধান পরিষদের চারটি আসনের নির্বাচনে সবকটিতেই জয় পেয়েছে এনডিএ। নির্বাচনে তিনজন বর্তমান বিধান পরিষদ সদস্য প্রার্থী হয়েছিলেন। বিজেপির দুই বর্তমান সদস্যই নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। অন্যদিকে, বিধান পরিষদে কংগ্রেসের উপনেতা তথা পাঁচবারের বিধান পরিষদ সদস্য পুট্টনার পরাজয় দলকে বড় ধাক্কা দিয়েছে।



চারটি রাজ্যের বিধান পরিষদের ২৮টি আসনে গত ২৩ অক্টোবর ভোটগ্রহণ হয়েছিল। উত্তরপ্রদেশে শিক্ষক ও স্নাতক নির্বাচনী কেন্দ্রগুলির আসনে ভোট হয়। পাশাপাশি বিহার, মহারাষ্ট্র ও কর্নাটকের বিভিন্ন আসনেও ভোটগ্রহণ করা হয়।


ইলেকট্রনিক ভোটিং যন্ত্রের (ইভিএম) পরিবর্তে ব্যালট পেপারে নির্বাচন করানোর দাবী দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। বিরোধীদের বক্তব্য, ব্যালট পেপারে ভোট হলে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা বাড়তে পারে। এবার বিধান পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা সত্ত্বেও কংগ্রেসের পরাজয়কে হাতিয়ার করে কটাক্ষ শুরু করেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক মহলে ব্যালট পেপার বনাম ইভিএম বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad