ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা, ভারত-পাক মহারণের দিনক্ষণ জানিয়ে দিল আইসিসি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, October 1, 2026

ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা, ভারত-পাক মহারণের দিনক্ষণ জানিয়ে দিল আইসিসি


স্পোর্টস ডেস্ক, ০১ অক্টোবর ২০২৬: অপেক্ষার অবসান। প্রকাশিত হল ২০২৭ সালের আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বৃহস্পতিবার।‌ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। ২ অক্টোবর ২০২৭ শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল হবে ২১ নভেম্বর। মোট ১৪টি দল, ১২টি ভেন্যু এবং ৫৭টি ম্যাচ নিয়ে সাজানো হয়েছে এবারের বিশ্বকাপ।


কেপটাউনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আইসিসি এদিন এই মেগা ইভেন্টের সূচি ঘোষণা করেছে। টুর্নামেন্টে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। গ্রুপ পর্বে ভারতের আরও ম্যাচ রয়েছে আফগানিস্তান, একটি কোয়ালিফায়ার দল এবং আয়োজক জিম্বাবোয়ের বিরুদ্ধে।



ভারত ও পাকিস্তান- উভয় দেশকেই একই গ্রুপে রাখা হয়েছে। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যা ৭ অক্টোবর কেপটাউনে অনুষ্ঠিত হবে। এরপর টিম ইন্ডিয়া ১০ অক্টোবর জোহানেসবার্গে পাকিস্তানের মুখোমুখি হবে। ভারতীয় দল ১৪ অক্টোবর সেঞ্চুরিয়নে আফগানিস্তানের বিপক্ষে খেলবে। ভারত ১৭ অক্টোবর কোয়ালিফায়ার 'এ'-এর দলের সাথে এবং ২৪ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে।


২০২৭ ওডিআই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের সব ম্যাচ মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আটটি ভেন্যু দক্ষিণ আফ্রিকায়, তিনটি জিম্বাবুয়েতে এবং একটি নামিবিয়ায় অবস্থিত। এই টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করবে এবং মোট ৫৭টি ম্যাচ খেলা হবে।


২০২৭ বিশ্বকাপের ফরম্যাটটি অনন্য ও আকর্ষণীয়। টুর্নামেন্টের শুরুতেই দুটি দল বাদ পড়বে। এরপর ১২টি দল শিরোপার জন্য লড়বে। এই ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে এবং কোয়ালিফায়ার ‘এ’। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং কোয়ালিফায়ার ‘বি’।


আইসিসি ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য মোট ১০টি দল যোগ্যতা অর্জন করেছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ অন্তর্ভুক্ত নয়। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান সরাসরি যোগ্যতা অর্জন করেছে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে টুর্নামেন্টে সরাসরি প্রবেশাধিকার পেয়েছে। নামিবিয়াও সহ-আয়োজক, কিন্তু তারা আইসিসির পূর্ণ সদস্য নয়। বাকি চারটি দল কোয়ালিফায়ার রাউন্ডের মাধ্যমে যোগ্যতা অর্জন করবে। ওয়েস্ট ইন্ডিজও কোয়ালিফায়ার রাউন্ডে খেলবে।

No comments:

Post a Comment

Post Top Ad