গিল-রোহিত ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ঐতিহাসিক জয় ভারতের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, October 1, 2026

গিল-রোহিত ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ঐতিহাসিক জয় ভারতের

 


স্পোর্টস ডেস্ক, ০১ অক্টোবর ২০২৬: গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঐতিহাসিক জয় ভারতের। ভারতীয় দল মাত্র ৪৩.৩ ওভারে ৪০৬ রানের লক্ষ্য অর্জন করে এদিন। অধিনায়ক শুভমান গিল ওয়ানডেতে দ্রুততম দ্বিশতক করেন। পাশাপাশি রোহিত শর্মাও একটি শতক করেন। ভারত ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে। এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই প্রথমবার ভারত ৪০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ী হল। এরই সঙ্গে তিন ম্যাচের এক দিনের সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া। 


বুধবার গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ দল ইতিহাস সৃষ্টি করে। ওয়ানডে ক্রিকেটে এই প্রথমবার ক্যারিবিয়ান দলটি ৪০০ রানের গণ্ডি পার করে। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে এই প্রথমবার একই ইনিংসে তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল, তিনি ১০১ রান করেন। এরপর শাই হোপ ১০৪ রানের একটি ইনিংস খেলেন এবং আমির জাঙ্গুও ১১৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই তিনটি সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৪০৫ রান করে ভারতকে ৪০৬ রানের লক্ষ্যমাত্রা দেয়। কুলদীপ, জাদেজা ও গুরনুর প্রত্যেকে দুটি করে উইকেট নেন এবং প্রসিদ্ধ কৃষ্ণ একটি উইকেট নেন।


এরপর ৪০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল অসাধারণ সূচনা করেন। তাঁরা ১৫৮ বলে ২৫৫ রানের রেকর্ড জুটি গড়েন। আউট হওয়ার আগে রোহিত শর্মা ৭৩ বলে শতক পূর্ণ করেন এবং ৭৫ বলে ১০১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আগের ম্যাচে সেঞ্চুরি করলেও বিরাট কোহলি এই ম্যাচে ভালো স্কোর করতে পারেননি। তিনি ১৯ বলে ২৯ রান করেই প্যাভেলিয়নে ফেরেন। 


অধিনায়ক শুভমান গিল ওডিআই ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের বিশ্ব রেকর্ড গড়ে এক ঐতিহাসিক কীর্তি স্থাপন করেন। অধিনায়ক ১১৭ বলে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেন। গিল অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরেন। তিনি ২৬টি চার ও ৮টি ছক্কাসহ ১৩৩ বলে ২২৩ রান করেন। অধিনায়ক শুভমান গিল পুরো ম্যাচ জুড়ে ১৬৭.৬৭ স্ট্রাইক রেটে ব্যাট করেন। রুতুরাজ গায়কোয়াড ৩৭ বলে ৩১ রান করেন। ভারত মাত্র ২ উইকেট হারিয়ে ৪৩.৩ ওভারে ৪০৬ রানের লক্ষ্য মাত্রা পূরণ করে। এই পর্বে জয়ডেন সিলস ও সমর জোসেফ একটি করে উইকেট নেন।


ওডিআই ক্রিকেটে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া। টিম ইন্ডিয়া প্রথমবারের মতো ৪০০ রানের লক্ষ্য তাড়া করে ইতিহাস সৃষ্টি করেছে।


আকিব নবীকে অভিষেক ক্যাপ পরানো হয়। তিনি একাদশে নীতীশ কুমার রেড্ডির স্থলাভিষিক্ত হন। ওয়েস্ট ইন্ডিজ একটি বা দুটি নয়, চারটি পরিবর্তন করে। এই সিরিজের প্রথম ম্যাচে ভারত সফরকারী দলকে আট উইকেটে পরাজিত করেছিল।

বিরাট কোহলি আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। তবে, রোহিত শর্মা ৩২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আর এদিনের ম্যাচে হিটম্যান হিট ছিলেন। 


ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড, কেএল রাহুল (উইকেটরক্ষক), নমন ধীর, রবীন্দ্র জাদেজা, আকিব নবী, গুরনুর ব্রার, কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণ।


ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জন ক্যাম্পবেল, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আমির জাঙ্গু, শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ, কিমো পল, আলজারি জোসেফ, শামার জোসেফ, জেইডেন সিলস এবং ভিটেল লজ।

No comments:

Post a Comment

Post Top Ad