চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এবার প্রবেশ নতুন ভিলেনের, এন্ট্রি নিচ্ছেন ‘নিম ফুলের মধু’ খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, January 31, 2026

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এবার প্রবেশ নতুন ভিলেনের, এন্ট্রি নিচ্ছেন ‘নিম ফুলের মধু’ খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩১ জানুয়ারি : অভিনেত্রী নবনীতা মালাকার ছোটপর্দার অতি পরিচিত মুখ। ‘এই ছেলেটা ভেলভেলেটা’,  ‘আপনজন’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন এক সময়। তবে মাঝে বহু বছর তিনি অভিনয় জগত থেকে দূরে ছিলেন।


ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছিলেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের তিন্নি হয়ে। যার পার্ট বহুদিন আগেই ধারাবাহিকে শেষ হয়ে যায়। তবে তিন্নি চরিত্রে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন নবনীতা। এমনকি আজও সকলে তাকে রাস্তাঘাটে তিন্নি হিসাবে চিনে থাকেন।


নিম ফুলের মধু’ ধারাবাহিকের পর তাকে দেখা যায় সান বাংলায় ‘রুপ সাগরের মনের মানুষ’ ধারাবাহিকে। এরপর আর ছোটপর্দায় পাওয়া যায়নি তাকে। মাঝে ওয়েব সিরিজে কাজ করছিলেন নবনীতা।


প্রোডাকশন হাউস আর চ্যানেলের অভ্যন্তরীণ ঝামেলায় কোপ পড়তে পারে জি-বাংলার সবচেয়ে মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিকে গল্প খুব তাড়াতাড়ি টানা হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ধারাবাহিক বাঁচাতে আর্জি ফ্যানদের।


এসবের মাঝেই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে নতুন ভিলেন। ইতিমধ্যে আপনারা দেখছেন সিংহ রায় পরিবারে এন্ট্রি নিয়েছে এক অচেনা মহিলা। যিনি রাজনন্দীর ছদ্মবেশে অপর্ণাকে ভুল বুঝিয়ে আর্যকে খুনি বানানোর ষড়যন্ত্র করে।



ধারাবাহিকের আজকের পর্বে এক ঝলক দেখানো হয় সেই ভিলেনকে। যদিও মুখ সামনে আনা হয়নি। আর সেই এক ঝলক দেখেই দর্শক বুঝতে পেরে যান খুব সম্ভবত এই ভিলেন ‘নিম ফুলের মধু’র তিন্নি অর্থাৎ অভিনেত্রী নবনীতা মালাকার। যাকে শেষ দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।



No comments:

Post a Comment

Post Top Ad