ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে জাতিসংঘে বিস্ফোরক দাবী ট্রাম্পের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, September 23, 2026

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে জাতিসংঘে বিস্ফোরক দাবী ট্রাম্পের


ওয়ার্ল্ড ডেস্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৬: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। ভাষণের সময় ট্রাম্প দাবী করেন, তিনি ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বৃদ্ধি রোধ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি তাঁর দ্বিতীয় মেয়াদে আটটি যুদ্ধ শেষ করতে সাহায্য করেছেন, যার মধ্যে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনাও অন্তর্ভুক্ত ছিল। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে একজন চমৎকার ব্যক্তি হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে, যুদ্ধ প্রতিরোধ ও ৩ কোটি মানুষের জীবন বাঁচানোর জন্য শাহবাজ তাকেজীবন ধন্যবাদ জানিয়েছেন।


ডোনাল্ড ট্রাম্পের মতে, যেসব দেশে তিনি সংঘাত প্রতিরোধে সাহায্য করেছেন, সেসব দেশের নেতারা তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখেছেন। ট্রাম্প বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে ৩ কোটি এবং সম্ভবত তার চেয়েও বেশি জীবন বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্প দায়ী।" ট্রাম্প এর আগেও তাঁর মধ্যস্থতার ফলস্বরূপ ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসের যুদ্ধবিরতির কথা প্রচার করেছেন। উল্লেখ্য, পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নাগরিকের নৃশংস খুনের পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। এরপরে বেশ কয়েকদিন ধরে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। ট্রাম্প দাবী করেন যে, এই সময়ে দুই দেশের মধ্যে যুদ্ধ প্রতিরোধে তিনি ভূমিকা পালন করেছেন।


তবে, ভারত ধারাবাহিকভাবে ডোনাল্ড ট্রাম্পের দাবী প্রত্যাখ্যান করে আসছে। ভারত দাবী করে যে, যুদ্ধবিরতিটি দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মতিতে হয়েছিল এবং এতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না। জুলাই মাসে, ট্রাম্প ভারত-পাকিস্তান সংঘাতের কথা উল্লেখ করে বলেছিলেন, এই লড়াই পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। তিনি দাবী করেন যে, সেই সময়ে ১১টি বিমান ভূপাতিত করা হয়েছিল এবং সংঘাত বাড়লে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাতে পারত। এপ্রিলেও ট্রাম্প বলেছিলেন যে, তিনি ভারত-পাকিস্তান সংঘাত-সহ আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং এই প্রক্রিয়ায় ৩ থেকে ৫ কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।


অন্যদিকে, পাকিস্তান ধারাবাহিকভাবে ডোনাল্ড ট্রাম্পের দাবীগুলোকে সমর্থন করে আসছে। কয়েক মাস আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে হস্তক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন। শরীফ ট্রাম্পকে শান্তির দূত হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে, তাঁর সময়োচিত হস্তক্ষেপের ফলেই ২০২৫ সালের ১০ই মে-র যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad