লাইফস্টাইল ডেস্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৬: আজ, বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬। কন্যা রাশিতে সূর্য ও বুধের সংযোগ বুধাদিত্য যোগ এবং ভদ্র মহাপুরুষ যোগ সৃষ্টি করছে, যা কন্যা ও তুলা সহ অনেক রাশির জন্য বিশেষ কল্যাণ বয়ে আনবে। পঞ্চাঙ্গ অনুসারে, আজ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আর এদিন গণপতির পূজার রীতি আছে
মেষ থেকে মীনের রাশিফল-
মেষ: আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনার কর্মজীবন এবং ব্যবসায় উৎসাহ বজায় থাকবে। তাড়াহুড়ো করে কেনাকাটা নয়। ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ: দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তাই সাবধানে পদক্ষেপ করুন। আপনার দক্ষতা ও যোগ্যতা দিয়ে সব কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
মিথুন: পারিবারিক ইচ্ছা পূরণ হবে এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের সমস্যা দূর হতে পারে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে।
কর্কট: ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন। আবেগের বশে ভেসে যাওয়া থেকে বিরত থাকুন। ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। সঙ্গীর জন্য সময় বের করুন।
সিংহ: দিনটি আপনার প্রেম জীবনের জন্য চমৎকার হবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। কাছের কারও সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা: ভদ্রা ও বুধাদিত্য যোগের প্রভাবে আপনার ধনসম্পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের যাত্রার জন্য দিনটি শুভ। সঙ্গীর মনের যত্ন নিন।
তুলা: কর্মক্ষেত্রে সমন্বয় ভালো থাকবে এবং নতুন যোগাযোগ ভবিষ্যতে সুফল বয়ে আনবে। রোমান্টিক সফরে যেতে পারেন। বড়দের পরামর্শ নিয়েই গুরুত্বপূর্ণ কাজে হাত দিন
বৃশ্চিক: কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। ব্যবসায় বিনিয়োগ ভেবেচিন্তে করুন। সক্রিয় থাকুন।
ধনু: আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং সঠিক পথে শক্তিকে চালিত করলে সাফল্য আসবে। আর্থিক বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মকর: কাজের চাপ কমান এবং স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। অর্থ আসতে পারে। আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। চিন্তাভাবনা সকারত্মক রাখুন।
কুম্ভ: পদোন্নতি ও সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন মানুষের সাথে আপনার সংযোগ ঘটবে। এমন কিছু প্রাপ্তি হতে পারে, যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে ছিলেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন; হাইড্রেটেড থাকুন, ফল খান।
মীন: আপনি ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন; আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। বাড়ির বড়দের পরামর্শে ঘরোয়া সমস্যা সমাধান হবে। কেনাকাটার জন্য বাইরে যেতে হতে পারে।
বি.দ্র: আমরা দাবী করছি না এই প্রতিবেদনের তথ্য সম্পূর্ণ সত্য বা নির্ভুল। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞর পরামর্শ নিন।

No comments:
Post a Comment