চুপিসারে বিয়ে করলেন ‘উড়ান’ ধারাবাহিকের পূজারিনী ওরফে অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস! জানেন পাত্র কে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, February 5, 2026

চুপিসারে বিয়ে করলেন ‘উড়ান’ ধারাবাহিকের পূজারিনী ওরফে অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস! জানেন পাত্র কে?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৫ ফেব্রুয়ারি : টেলিপাড়ায় এবার জমজমাট বিয়ের মরশুম। প্রিয়াঙ্কা- শুভ্রজিতের পর এবার সাত পাকে বাঁধা পড়লেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা রত্নাপ্রিয়া দাস। যাকে স্টারজলসার ‘উড়ান’ ধারাবাহিকে ‘পুজারিনী’ চরিত্রে আজও মনে রেখেছে দর্শক। বর্তমানে যদিও ছোটপর্দায় দেখা মেলে না অভিনেত্রীর।


এবার সংসার জীবনে পা রাখতে চলেছেন অভিনেত্রী। জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের সাথে চুপিসারে বিয়ে সারলেন রত্নাপ্রিয়া। লাল বেনারসি, চন্দনের সাজে কনে রত্নাপ্রিয়া আর ঘিয়ে রঙের পাঞ্জাবিতে অভিনেত্রীর বরকে দেখে রীতিমত অবাক অনুরাগীরা।


একটা সময় ‘পরিণীতা’ ধারাবাহিকের পরিচালক কৃষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে টেলিপাড়ায় প্রচুর গুঞ্জন শোনা যেত। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। সেই প্রেমের রেশ কাটতে না কাটতেই ইনফ্লুয়েন্সার মুকুল জানার সঙ্গে বিয়ের পিঁড়িতে রত্নাপ্রিয়া।


ছবিগুলো দেখে বিয়ের আবহ মনে হলেও, এর পেছনে লুকিয়ে অন্য় রহস্য়। এটা অভিনেত্রীর বাস্তব জীবনের বিয়ে নয়। বরং এটি একটি বিজ্ঞাপনী প্রচারের ঝলক।

শ্যুটিংয়ের প্রয়োজনেই বর-কনের সাজে ধরা দিয়েছেন রত্নাপ্রিয়া ও মুকুল। ছবির ক্যাপশনে তারা কৌশলে ধন্যবাদ আর ভালোবাসার দুটি ইমোজি ব্যবহার করেছেন, যা বিয়ের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।


ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রত্নাপ্রিয়া-মুকুলের বিয়ের লুক নজর কেড়েছে সবার। সত্যি ভেবে নিয়ে অনেক অনুরাগী মন্তব্য করেছেন, বিয়ের সাজে জুটিকে বেশ মানিয়েছে। তবে আপাতত তাদের এই বিজ্ঞাপনী বিয়ে সোশ্যাল মিডিয়ায় সুপারহিট।

No comments:

Post a Comment

Post Top Ad