‘বিয়ের দিন সারাক্ষণ যদি হাবাতের মতো নাচে’, নাম না করেই দম্পতির বিয়ে নিয়ে খোঁচা অভিনেত্রী ঋ সেনের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, February 19, 2026

‘বিয়ের দিন সারাক্ষণ যদি হাবাতের মতো নাচে’, নাম না করেই দম্পতির বিয়ে নিয়ে খোঁচা অভিনেত্রী ঋ সেনের



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : কদিন আগই ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়লেন টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। গোটা টলিপাড়া হাজির হয়েছিলেন এই বিয়েতে। যাকে বলে নেচে-গেয়ে ফুল মস্তি মুডে বিয়ে করেন দুই তারকা। তবে এবার দেখা গেল, রণজয় আর শ্যামৌপ্তির এই বিয়ে, বিশেষ করে বলতে গেলে নিজের বিয়েতে রণজয়ের নাচ একেবারেই মন পসন্দ হয়নি আরেক টলি-তারকার। তাই নাম না করে কটাক্ষে ভরালেন সোশ্যাল মিডিয়াতে।

ভালোবাসা দিবসে সাত পাকে বাঁধা পড়েছেন পরেছেন টেলি পাড়ার জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলী। গুড্ডি ধারাবাহিকের সেট থেকে তাদের প্রেম শুরু, অবশেষে বিয়ে সারলেন তারা।


বিয়ের দিন সাবেকি সাজে বিয়ের আসর সাজিয়ে তুলেছিলেন তারা। তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে মুহূর্তে মধ্যে। ভালোবাসা পূর্ণতা পাওয়া পর আবেগ ধরে রাখতে পারেননি তারা কখনো অভিনেত্রী চোখে জল তো কখনো নিজেদের বিয়ে উপভোগ করার জন্য নাচে মত্ত ছিলেন দুজনে।


তবে বিয়ের পরেই বরের পোশাক পরিবর্তন করে রণজয়ের নাচ দেখে এবার কটাক্ষ করলেন অভিনেত্রী ঋ অর্থাৎ ঋতুপর্ণা সেন।  ঋ ফেসবুকে নাম না নিয়ে লেখেন, ‘যাকে বিয়ে করবো, সেই যদি বিয়ের দিন হাবাতে মতো নেচে যায় তাহলে কোথাও গণ্ডগোল আছে’। অভিনেত্রী নাম না নিলেও কারো বুঝতে বাকি নেই রণজয়ের উদ্দেশ্যেই তার এই বার্তা।


No comments:

Post a Comment

Post Top Ad