প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : গত সাড়ে তিন বছরে জীবন অনেকটাই বদলে গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের। ‘অনুরাগের ছোঁয়া’র দীপা হয়ে এক দিকে যেমন হাতে সময় কমেছে, তেমনই জনপ্রিয়তা বেড়েছে।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা চরিত্রে মিলেছিল রাতারাতি জনপ্রিয়তা। দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। দীপা তার ক্যারিয়ার রাতারাতি পাল্টে দেয়।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিক শেষ হতেই দীপার কামব্যাকের অপেক্ষায় ছিলেন দর্শক। অবশেষে প্রতীক্ষার অবসান চরিত্রের হাত ধরে ফের নায়িকা হয়ে বাংলা সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী।
বাংলা ছোটপর্দার দর্শকদের জন্য বড় চমক! জল্পনার অবসান ঘটিয়ে এবার ছোট পর্দায় ফিরছেন সাম্প্রতিক সময়ের দুই সবচেয়ে চর্চিত মেগার নায়ক এবং নায়িকা। জি বাংলার আসন্ন মেগায় জুটিতে দেখা যাবে স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়তে। একা মায়ের লড়াইয়ের গল্প ‘অন্নপূর্ণা আর লক্ষ্মীরা’-তে লিড চরিত্রে জগদ্ধাত্রীর স্বয়ম্ভূ এবং অনুরাগের ছোঁয়ার দীপা।
জি-বাংলায় আসছে এক নতুন মেগা ধারাবাহিক। নাম ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। তিন মেয়ের গল্পের কাহিনী ফুটে উঠবে গল্পে। থাকছেন স্বস্তিকা, ইপ্সিতা মুখোপাধ্যায়। আরও এক নায়িকার নাম এখনো জানা যায়নি। তাদের মায়ের চরিত্রে অভিনয় করবেন সোমা বন্দ্যোপাধ্যায়।
খুব শীঘ্রই এই ধারাবাহিকের শুটিং শুরু হতে চলেছে। বাংলা সিরিয়ালের এই নতুন লড়াই আর সম্পর্কের গল্প নিয়ে দর্শকদের মধ্যে ইতিবাচক কৌতুহল তৈরি হয়েছে।লুক সেট হয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রোমো শ্যুট হবে মঙ্গলবার। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুরু হবে ধারাবাহিকের শুটিং।
.webp)
No comments:
Post a Comment