বিয়ের সিদ্ধান্তই অদিতির জীবনে ডেকে এনেছিল চরম সর্বনাশ! কেন ভেঙেছিল অভিনেত্রীর দাম্পত্য জীবন? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, February 20, 2026

বিয়ের সিদ্ধান্তই অদিতির জীবনে ডেকে এনেছিল চরম সর্বনাশ! কেন ভেঙেছিল অভিনেত্রীর দাম্পত্য জীবন?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : বাংলা বিনোদন জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা একসময় নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করলেও বর্তমানে তাদের দেখা যায় সহশিল্পী হিসাবে। বাংলা বিনোদন জগতের এমনই একজন দাপুটে অভিনেত্রী হলেন অদিতি চট্টোপাধ্যায়। দেখতে অপরূপ সুন্দরী এই অভিনেত্রী আজও হামেশাই টেক্কা দিতে পারেন টলিউডের তাবড় অভিনেত্রীদের।


বাংলা টেলিভিশনের কালজয়ী ধারাবাহিক ‘এক আকাশের নিচে’-তে নন্দিনী চরিত্রে অভিনয় করে তিনি মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। একসময় বাংলা সিরিয়ালে দাপিয়ে অভিনয় করলেও আজ আর সেভাবে পর্দায় দেখা মেলে না অভিনেত্রী অদিতির।


ক্লাস ফাইভে পড়াকালীনই ছোট্ট অভিনেত্রীর প্রতিভা মুগ্ধ করেছিল সকলকে। মাত্র ১২ বছর বয়সে ধারাবাহিক গিরিবালাতে ছোট্ট একটা রোলে অভিনয় করে প্রথমবার দর্শকের সামনে আসেন অদিতি। এরপর থেকে আর কাজের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।


কিন্তু সফল কেরিয়ারের মাঝে বাঁধা হয়ে দারায় অভিনেত্রীর ব্যাক্তিগত জীবন। ২০০০ সালে কলঙ্গিনী বধু ছবির পর অদিতি অভিনয় ছেড়ে বিদেশে চলে যান বিয়ের জন্য। শুরু হয় সংসার জীবন। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই দাম্পত্য জীবন ভেঙে যায় অদিতির।


স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাকিত্ব অ মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। অবশেষে ফিরে আসেন কলকাতায়। বিরতির পর আবারও চেষ্টা শুরু করেন কাজ পাওয়ার।


১০ বছর পর রাশি ধারাবাহিকে পরমা চরিত্রে ফেরেন অদিতি। বর্তমানে সিনেমায় কাজ কম করলেও ধারাবাহিকে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন অভিনেত্রী। বিচ্ছেদের যন্ত্রনা ভুলে অদিতির আবারও ঘুরে দাঁড়ানোর  লড়াই অনেকের কাছেই অনুপ্রেরনার।

No comments:

Post a Comment

Post Top Ad