‘লাল কুঠি’র পর আবার নায়ক হয়ে ছোটপর্দায় ফিরছেন রাহুল বন্দ্যোপাধ্যায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 17, 2026

‘লাল কুঠি’র পর আবার নায়ক হয়ে ছোটপর্দায় ফিরছেন রাহুল বন্দ্যোপাধ্যায়

 


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে বড় বদল আসতে চলেছে। ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যকে আর দেখা যাবে না। নীল নিজেই সেটা জানিয়েছেন। শোনা যাচ্ছে, মধুমিতা সরকারকেও আর দেখা যাবে না সিরিয়ালে। ধারাবাহিকের প্রেক্ষাপটও বদলে যাচ্ছে। সম্প্রচারের সময়ও বদলে গিয়েছে। ধারাবাহিকের প্রোমোও প্রকাশ্যে এসেছে


অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, সিরিয়াল থেকে সিনেমা তার খ্যাতি সর্বত্রে। সিনেমার পাশাপাশি একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে। যদিও তা ছিল সাময়িক সময়ের জন্য।


তবে পর্দার নায়ক হয়েই দর্শকের মন জিতেছিলেন। অভিনেত্রী রুকমা রায়ের সাথে জুটি আজও চর্চায়। বহুদিন পর নায়ক হয়ে আবারও পর্দায় কামব্যাক করছেন রাহুল। হ্যাঁ, ‘লালকুঠি’ ধারাবাহিকের পর রাহুলকে আরও একবার দর্শক দেখতে চলেছেন নায়কের চরিত্রে।


স্টার জলসায় সদ্য শেষ হয়েছে মধুমিতা সরকার এবং নীল ভট্টাচার্যের অভিনীত ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারে গা’। তবে গল্প সেভাবে জনপ্রিয়তা না পাওয়া শেষ করে দেওয়া হয়েছে মধুমিতা আর নীলের যাত্রা। তবে ধারাবাহিক শেষ নয় এখনই, নতুন গল্প নিয়ে আসছে ‘ভোলে বাবা পার কারে গা’ সিজেন২। আর এই দ্বিতীয় অধ্যায়ের নায়কের চরিত্রে দেখা মিলবে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। যদিও তার বিপরীতে নায়িকা কে এখনো ঠিক হয়নি।


জানিয়ে রাখি, ‘ভোলে বাবা পার কারে গা’ সিজেন ২ এর নায়ক একজন নয় বরং দুজনের। রাহুলের পাশাপাশি নায়ক হিসাবে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে।

No comments:

Post a Comment

Post Top Ad