সত্যিই হয়ত অভিনয় পারেনা তাই দু’বছর ধরে হাতে কাজ নেই! আক্ষেপ ছোটপর্দার ‘মুমু দিদি’ ওরফে পায়েলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, February 20, 2026

সত্যিই হয়ত অভিনয় পারেনা তাই দু’বছর ধরে হাতে কাজ নেই! আক্ষেপ ছোটপর্দার ‘মুমু দিদি’ ওরফে পায়েলের



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : ছোটপর্দার অত্যন্ত পছন্দের অভিনেত্রী পায়েল দেব। ইন্ডাস্ট্রিতে ১৫ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী তা সত্ত্বেও আজ প্রায় দু’বছর ধরে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। অনেকেই ধরে নিয়েছেন বিয়ের পর কী অভিনয় ছেড়ে দিলেন পায়েল?



সংসার এবং অভিনয় দুটোই একসঙ্গে গুছিয়ে করার কথা ভাবলেও সেরকমভাবে ভাল কাজের প্রস্তাবও আসছে না তার কাছে। পছন্দমত চরিত্র পাচ্ছেন না অভিনেত্রী।



এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে পায়েল বলেন, আমার এখন ওজন অনেকটাই বেড়ে গিয়েছে, তাহলে কি ওজন বাড়ার কারণে আমি কাজ পাচ্ছি না? ওজন বেড়ে গেলে যদি বয়স বেশি লাগে তাহলে সেই ধরনের চরিত্র করতেও আমি রাজি। মাসি,বৌদি,পিসি বা দিদির চরিত্র করতে আমার আপত্তি নেই। কিন্তু সেই সব চরিত্রও আমি পাইনা। এর কারণ সত্যিই আমার কাছে অজানা।’


‘মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যিই তবে অভিনয় করতে পারিনা? দর্শক আমায় পছন্দ করেন না বলেই কি আমি কাজ পাই না? তাহলে মুমু দিদিকে আজও কেন দর্শক মনে রেখেছেন?’


‘আরও একটা বিষয় হতে পারে, ইন্ডাস্ট্রি থেকে আমি কুপ্রস্তাব পেয়েছি এবং খুব স্বাভাবিকভাবেই তা ফিরিয়ে দিয়েছি। এরপর সেই ব্যক্তি আমাকে কাজ দিতে বারণ করেছেন যা আমি খুব ঘনিষ্ঠ সূত্রে জানতে পারি। তবে কি এই কারণেই আমি কাজ পাই না?’



‘মাঝে মাঝে আমার কিছুই ভাল লাগেনা, আসলে ১৫ বছর ধরে যে কাজ করে এসেছি এই দু বছরে সেই অভিনয় থেকে আমি দূরে। তা যেন আমি মন থেকে মেনে নিতে পারি না। আমি সত্যি অভিনয় ছাড়া অন্য কিছু করার কথা ভাবতে পারি না।’


‘কিন্তু পরিস্থিতি মানুষকে সবকিছু শেখায় তাই অন্য কোনও কাজের মাধ্যমে হয়তো উপার্জনের রাস্তা আমায় ভবিষ্যতে ভাবতেই হবে। জানি না কবে এই পরিস্থিতি থেকে বেরোতে পারব। তবে অপেক্ষায় রয়েছি ভাল কাজের কারণ আমি কাজ করতে চাই।’


শেষবার জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে দর্শক দেখেছেন পায়েলকে। এরপর ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে কাজ করলেও সেভাবে তার চরিত্রটি গুরুত্ব পায়নি। তবে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ এর ‘মুমু দিদি’ কে আজও পর্দায় মিস করেন দর্শক।

No comments:

Post a Comment

Post Top Ad