‘প্রবাহ চাইলে দেবলীনাকে বিপদে ফেলতে পারেন’, জানালেন আইনজীবী মুকুল বিশ্বাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, February 20, 2026

‘প্রবাহ চাইলে দেবলীনাকে বিপদে ফেলতে পারেন’, জানালেন আইনজীবী মুকুল বিশ্বাস



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন গায়িকা দেবলীনা নন্দী এবং তাঁর স্বামী প্রবাহ নন্দী। তবে সম্প্রতি বিষয়টি আইনি মোড় নিয়েছে। খবর অনুযায়ী, দেবলীনা এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের (ডিভোর্স) মামলা দায়ের না করলেও, স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের (৪৯৮এ ধারা) লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারপুর থানায়।


সদ্য় নতুন ফ্ল্য়াট কিনেছেন দেবলীনা। তারপরই স্পষ্ট হয়ে যায় প্রবাহ-দেবলীনার সম্পর্কে যে ফাটল ধরেছে তা মেটা মুশকিল।


ব্যক্তিগত জীবনের টানাপোড়েন থেকে আইনি মামলায় জর্জরিত দেবলীনা নন্দী। সম্প্রতি দেবলীনা স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছেন এবং দাবি করেছেন মোটা অঙ্কের টাকাও।


সম্প্রতি এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিশিষ্ট আইনজীবী মুকুল বিশ্বাস। নিজের ফেসবুকের পাতায় ‘ভয়েস অফ ভয়েজলেস নামে পোস্ট করা ভিডিওতে মুকুলবাবু প্রশ্ন তোলেন, কোন বিষয়কে একতরফা দেখাটা ঠিক নয়।


পুলিশি সহায়তায় দেবলীনা ইতিমধ্যেই তাঁর ‘স্ত্রীধন’ (বিয়ের গয়না, আসবাব ও টাকাপয়সা) ফেরত পেয়েছেন।


তিনি বলেন, যদি সত্যিই বধূ নির্যাতনের মামলা হয়ে থাকে তাহলে প্রবাহও উল্টে পাল্টা আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখেন। এমনকি প্রবাহ চাইলে দেবলীনার বিরুদ্ধে ‘restoration of conjugal rights’ -এর মামলা করতে পারে। বিবাহ বিচ্ছেদের আবেদন জানাতে পারেন, মানহানির অভিযোগও তুলতে পারেন গায়িকার উপর।


মুকুলবাবুর কথায়, ভবিষ্যতে খোরপোশ সংক্রান্ত দাবি নিয়েও আইনি লড়াই জটিল হতে পারে। তবে শেষ কথা আদালতের। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউই দোষী নন।

No comments:

Post a Comment

Post Top Ad