হারের পর পাকিস্তানকে চরম কটাক্ষ শেহবাগের, প্রশংসায় ভরালেন সূর্য-দের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, February 16, 2026

হারের পর পাকিস্তানকে চরম কটাক্ষ শেহবাগের, প্রশংসায় ভরালেন সূর্য-দের


স্পোর্টস ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি ২০২৬: রবিবার ১৫ই ফেব্রুয়ারি রাতে, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে ভারত। এই জয়ের মাধ্যমে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের জয়ের রেকর্ড ৮-১ এ উন্নীত করেছে। ঈশান কিষাণের বিস্ফোরক ব্যাটিং, ভারতীয় বোলারদের প্রাণঘাতী বোলিংয়ের ককটেল, টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশীদের বিরুদ্ধে তাঁদের বৃহত্তম জয় অর্জন করতে সাহায্য করেছে।


প্রাক্তন ভারতীয় বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র শেহবাগ পাকিস্তানকে কটাক্ষ করেছেন। সমাজমাধ্যম এক্স পোস্টে তিনি লিখেছেন, "ঈশান কিষাণ একদম ধুরন্ধরের মতো খেলেছেন। সমস্ত ছোট দলের মধ্যে পাকিস্তানকে হারানো ভারতের জন্য সবচেয়ে সহজ মনে হয়েছিল। কেননা টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ১৭তম শতাব্দীর মত ছিল কিন্তু বরাবরের মতো, তারা শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। ফুল কম্বল কুটাই।"



প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন গুরুত্বপূর্ণ দাবী করেছেন। তিনি বলেছেন যে, পাকিস্তান মাঠে টিম ইন্ডিয়ার ভয়ের কাছে নতি স্বীকার করে।



স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স পোস্টে লিখেছেন: "ভালো খেলেছ... ফর্ম্যাট, ভেন্যু এবং তারিখ পরিবর্তন হতে পারে, কিন্তু ভারত-পাক-এর ফলাফল সবসময় একই থাকবে। পুরো দলকে অভিনন্দন!"


বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া অধিনায়ক সূর্যকুমার যাদবকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, "পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি চিত্তাকর্ষক জয়ের জন্য ক্যাপ্টেন সূর্য এবং #টিমইন্ডিয়াকে অভিনন্দন। আজকের এই বড় জয় এবং ৮-১ ব্যবধানে জয় ভারতীয় ক্রিকেটের মান, গভীরতা এবং আধিপত্যকে প্রতিফলিত করে। এই দলটি যেভাবে বিভিন্ন পিচে মানিয়ে নিচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।"


মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে লিখেছেন, "এটি কেবল একটি জয় নয়, এটি সমগ্র ভারতের জন্য একটি উদযাপন। ২০২৬ সালের রোমাঞ্চকর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় দলের তারকা খেলোয়াড়দের গৌরবময় জয়ের জন্য দেশবাসীকে, বিশেষ করে টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন।"


কলম্বোতে জয়ের মাধ্যমে, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের লিড ৮-১ এ উন্নীত করেছে। ম্যাচের কথা বলতে গেলে, ওপেনার ঈশান কিষাণের দুরন্ত অর্ধশতক এবং তারপর দুর্দান্ত বোলিং পারফর্মেন্সের সুবাদে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে একতরফা ৬১ রানের জয় অর্জন করেছে। এর ফলে, ভারতীয় দল সুপার ৮ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad