ন্যাশনাল ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: নয়াদিল্লীতে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিনের সভাপতিত্বে ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের বিষয়টিও তাঁদের আলোচনায় প্রাধান্য পায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে উৎসাহিত করে আসছে। এই কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। এর মাধ্যমে প্রতিবেশী দেশটি ভারতে অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছে। এটি সমগ্র অঞ্চলে শান্তির জন্য মারাত্মক হুমকি।' উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন বেঙ্গালুরুতে ষষ্ঠ ভারত-ফ্রান্স বার্ষিক প্রতিরক্ষা সংলাপের যৌথভাবে সভাপতিত্ব করেন।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ফ্রান্সের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর পদ গ্রহণের জন্য ক্যাথেরিনকে অভিনন্দনও জানিয়েছেন। তিনি বলেন, তাঁর মেয়াদ ইউরোপীয় এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে শুরু হচ্ছে। ফ্রান্সের প্রতিশ্রুতির প্রশংসা করে ভারত।এছাড়াও, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী দুই সেনাবাহিনীর মধ্যে মহড়ার সংখ্যা দ্বিবার্ষিক থেকে বার্ষিক করার সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
পাশাপাশি, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা পারস্পরিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতৃত্ব, যৌথ উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলি নিয়েও আলোচনা করেছেন। প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করা এবং নতুন ও বিশেষ প্রযুক্তি ক্ষেত্রে উভয় দেশের শিল্পকে একত্রিত করার ওপরেও জোর দেওয়া হয়েছে। উভয় দেশ এর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে। সেইসঙ্গে, ফ্রান্স এবং ভারত তাঁদের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এই অনুষ্ঠানে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত এফটিএ-এর অধীনে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার দিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও, ঘোষণা করা হয়েছে যে, উভয় দেশ একে অপরের সেনাবাহিনী থেকে আধিকারিকদের তাঁদের নিজ নিজ সদর দপ্তরে মোতায়েন করবে। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে, ভারত সর্বদা ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলির জন্য প্রথম প্রতিক্রিয়াশীল এবং নেট সুরক্ষা প্রদানকারীর ভূমিকা পালন করেছে।



No comments:
Post a Comment