হাত ছেড়ে পদ্মে ভূপেন বোরা! ঘোষণা মুখ্যমন্ত্রীর, আসাম নির্বাচনের আগে বড় উইকেট পতন কংগ্রেসের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, February 18, 2026

হাত ছেড়ে পদ্মে ভূপেন বোরা! ঘোষণা মুখ্যমন্ত্রীর, আসাম নির্বাচনের আগে বড় উইকেট পতন কংগ্রেসের

 


ন্যাশনাল ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন আসামের প্রবীণ নেতা ভূপেন বোরা। এরপর তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।ভূপেন বোরা ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আসাম কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর পদত্যাগের পর, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার ঘোষণা করেন যে, আগামী ২২শে ফেব্রুয়ারি ভূপেন বোরা বিজেপিতে যোগ দেবেন।


ভূপেন বোরা ১৬ই ফেব্রুয়ারি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। তবে, দলের হাইকমান্ড তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি। ভূপেন বোরাকে রাজি করানোর চেষ্টা করেনরাহুল গান্ধী, তাঁকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেন।



সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "২২শে ফেব্রুয়ারি ভূপেন বোরা বিজেপিতে যোগ দেবেন। দিলীপ সাইকিয়া প্রক্রিয়াটি চূড়ান্ত করবেন। গুয়াহাটি এবং উত্তর লখিমপুরে বিপুল সংখ্যক কংগ্রেস নেতাও বিজেপিতে যোগ দেবেন।"


ভূপেন বোরা সম্পর্কে মুখ্যমন্ত্রী শর্মা আরও বলেন, "তিনি কংগ্রেসের শেষ স্বীকৃত হিন্দু নেতা। আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ইতিমধ্যেই তাঁর যোগদান অনুমোদন করেছেন এবং তাঁকে স্বাগত জানিয়েছেন। ভূপেন বোরাকে পূর্ণ সম্মান ও মর্যাদা দেওয়া হবে। বিজেপিতে যোগদান তাঁর জন্য ঘর ওয়াপসির মতো হবে, কারণ এটি এমন একটি দল যেখানে তাঁর মতো অনেক লোক আছেন যাঁদের পিতারা উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন না।"


কংগ্রেস দল থেকে পদত্যাগের পর হিমন্ত বিশ্ব শর্মা ভূপেন বোরার বাড়িতেও যান। গুয়াহাটির ঘোড়ামারা এলাকায় বোরার বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী, যেখানে বোরার স্ত্রী এবং পুত্র তাঁকে আরতি দিয়ে স্বাগত জানান।

No comments:

Post a Comment

Post Top Ad