প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৫:০১ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৯ বছরের মধ্যে দ্বিতীয়বার ইজরায়েল সফরে পৌঁছেছেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ গার্ড অফ অনার দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই তিনি ইজরায়েলের সংসদ নেসেট-এ ভাষণ দেবেন।
এর আগে সংসদের ভেতরে “মোদি মোদি” স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। নেসেটের স্পিকার আমির ওহানা বলেন, এটি তাঁদের জন্য গর্বের মুহূর্ত। তিনি ‘নমস্তে’ জানিয়ে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান।
আমির ওহানা বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশমান দেশগুলির মধ্যে অন্যতম। ভারত ও ইজরায়েল প্রকৃত বন্ধুর মতো সম্পর্ক ভাগ করে নেয়। ইতিহাসে ভারত ইহুদিদের আশ্রয় দিয়েছে। মুম্বাই হামলা হোক বা পাহালগামের ঘটনা—ইজরায়েল সবসময় ভারতের পাশে রয়েছে। তিনি হিন্দিতে বলেন, “ইয়ারুশালেমে আপনাকে স্বাগত।” এ সময় উপস্থিত সমস্ত সংসদ সদস্য দাঁড়িয়ে করতালির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকে অভ্যর্থনা জানান।
সংসদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এটি তাঁদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভারত ও ইজরায়েল কেবল বন্ধু নয়, বরং ভাইয়ের মতো সম্পর্কের বন্ধনে আবদ্ধ। তিনি প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য দ্বিগুণ হয়েছে এবং সহযোগিতা চারগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।
নেতানিয়াহু আরও বলেন, "ভারত ও ইজরায়েল—দুটি প্রাচীন সভ্যতা।" তিনি বহুবার মোদীকে তাঁর প্রিয় বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। “মোদী হাগ” প্রসঙ্গে তিনি বলেন, সারা বিশ্বে এই আলিঙ্গনের কথা আলোচনা হয়। তাঁর মতে, প্রধানমন্ত্রী মোদী যখন কাউকে আলিঙ্গন করেন, তা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আন্তরিকতার প্রকাশ।

No comments:
Post a Comment