বিজেপি বিধায়কের স্ত্রী'র গাড়িতে হামলা, প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, February 11, 2026

বিজেপি বিধায়কের স্ত্রী'র গাড়িতে হামলা, প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ


উত্তর ২৪ পরগনা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: দুই বিজেপি বিধায়কের পরিবারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনা ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর বাজার এলাকা। হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের অনুগামীরা। অবরোধে সামিল হন দুই বিধায়ক নিজেও। প্রায় এক ঘন্টা পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।


উল্লেখ্য, মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গোপালনগর থানার চারাতলা গ্রামে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার স্ত্রী মৌমিতা কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি সহ কয়েকজন। অভিযোগ, ওই সময় স্থানীয় কিছু মানুষ তাঁদের গাড়ি দাড় করিয়ে প্রশ্ন করলে গাড়ির ভিতর থেকে কটূক্তি করার অভিযোগ ওঠে এবং এক গ্রামবাসীর হাতে আঘাত লাগে। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।  


অশোক কীর্তনীয়ার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর পরিবারের ওপর হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। অন্যদিকে আহত এক যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর মৌমিতা কীর্তনীয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সৌমেন অধিকারী। পাশাপাশি মারধরের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে; ধৃতদের নাম রঞ্জিত দাস ও অভিজিৎ দাস। আজ বুধবার তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad