বাতিল হয়েছে একাধিক গানের শো, কি হয়েছে গায়িকার? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, February 11, 2026

বাতিল হয়েছে একাধিক গানের শো, কি হয়েছে গায়িকার?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১১ ফেব্রুয়ারি : সোশ্যাল মিডিয়ায় এখন চর্চিত গায়িকা দেবলীনা নন্দী। ব্যক্তিগত জীবনে ঝামেলা অশান্তি কাটিয়ে এখন ফের গানের মঞ্চে ফিরেছেন গায়িকা। যদিও স্বাভাবিক জীবনে ফিরেও গায়িকাকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি। আপাতত স্বামী- শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাড়িতে মায়ের কাছেই থাকছেন।


এর মধ্যেই আরও এক বিপদের কথা শেয়ার করলেন গায়িকা নিজেই। গত কয়েকদিনের সোশ্যাল মিডিয়া পোস্ট আর তার ডেইলি ব্লগের হদিশ না মিলতেই ভক্তদের মনে ফের প্রশ্ন জাগতে শুরু করেছে তবে কি আবারও কোনো দুর্ঘটনা ঘটল গায়িকার সাথে?


মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ফের অসুস্থ দেবলীনা নন্দী। গায়িকার অসুস্থতায় চিন্তিত তার পরিবার। অসুস্থতার কারনে বাতিল হয়েছে তার একাধিক গানের শো। আচমকা কি হল অভিনেত্রীর?


ভিডিওতে দেবলীনা জানান, গতরাতের স্টেজ পারফরম্যান্সের পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। যারা তাকে খুব কাছ থেকে চেনেন, তারা জানেন দেবলীনা কতটা আবেগপ্রবণ। তাই নতুন কোনো বিপর্যয়ের কথা শুনে মুহূর্তেই জল্পনা ছড়িয়ে পড়ে তবে কি আবারও মানসিক অবসাদ ঘিরে ধরল গায়িকাকে।


আসলে ঘটনা ঠিক তেমন নয়, ঋতু পরিবর্তনের জন্যই জ্বরে একেবারে কাবু হয়েছেন দেবলীনা। গতকাল স্টেজ পারফরম্যান্সের সময় ঠান্ডার মধ্যে মাথায় টুপি না পরায় এবং বর্তমানে চারিদিকে চলা আবহাওয়া পরিবর্তনের ধাক্কায় গায়িকা এখন প্রবল জ্বর, সর্দি ও মাথাব্যথায় আক্রান্ত। সেটাই নিজের ইউটিউব ভ্লগের মাধ্যমে সকলকে জানিয়েছেন দেবলীনা।

No comments:

Post a Comment

Post Top Ad