বহু বছর পর্দার আড়ালে ‘বড় বউ’ সিনেমা খ্যাত অভিনেত্রী রত্না সরকার! বয়সকালে অভিনেত্রীকে কেমন দেখতে হয়েছে জানেন? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, February 11, 2026

বহু বছর পর্দার আড়ালে ‘বড় বউ’ সিনেমা খ্যাত অভিনেত্রী রত্না সরকার! বয়সকালে অভিনেত্রীকে কেমন দেখতে হয়েছে জানেন?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১১ ফেব্রুয়ারি : মঞ্চ-পর্দা-দূরদর্শন খ্যাত অভিনেত্রী রত্না সরকার 'মেয়েবেলা' সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় ফিরলেন এক দশকের বেশি সময় পর। যিনি চিরঞ্জিতের বিপরীতে হয়েছেন 'শঙ্কা' ছবির নায়িকা, তিনিই অঞ্জন চৌধুরীর বড় বৌ, দূরদর্শনের চেনা মুখ অভিনেত্রী, 'বহুরূপী' থেকে 'সায়ক' নাট্যদলে মঞ্চ কাঁপিয়েছেন। তবু কেন এতদিন কাজ করেননি তিনি? কেন এই আড়াল? অভিনয় থেকে সংসার জীবনের অকপট গল্পে অভিনেত্রী রত্না সরকার। 


অঞ্জন চৌধুরীর কালজয়ী সিনেমা ‘বড় বৌ’-এ বড় বউয়ের চরিত্রে অভিনেত্রী রত্না সরকারের অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। এছাড়া ‘পার্থিব’, ‘আত্মজা’ বা অপর্ণা সেনের ‘পারমিতার একদিন’-এর মতো সিনেমা এবং দূরদর্শনের অসংখ্য নাটকে তা অভিনয় ছিল দুর্দান্ত।


দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরেছিলেন কয়েকবছর আগে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মেয়েবেলা’-তে তাকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। বয়সের ছাপ চেহারায় এলেও অভিনয়ের ধার যে একটুও কমেনি, তা তিনি প্রথম দৃশ্যেই বুঝিয়ে দিয়েছেন।


তারপর থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। সংসার এবং ব্যক্তিগত জীবনকে সময় দিতেই ধীরে ধীরে পর্দার আড়ালে চলে যান রত্নাদেবী।


তিনি খুব একটা লাইমলাইটে থাকতে পছন্দ করেন না, তাই তাঁকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় বা ক্যামেরার সামনে দেখা যায় না। তবে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে, ভাল চিত্রনাট্য পেলে তিনি অবশ্যই বড় পর্দা হোক বা ছোট পর্দায় কাজ করবেন।


No comments:

Post a Comment

Post Top Ad