ছোটপর্দার খলনায়িকা এবার বড়পর্দায়, কোন ছবিতে দেখা যাবে পূর্বাশাকে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, February 16, 2026

ছোটপর্দার খলনায়িকা এবার বড়পর্দায়, কোন ছবিতে দেখা যাবে পূর্বাশাকে?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি : প্রোফেসর বিদ্যা ব্যানার্জি', 'বাংলা মিডিয়াম', 'নিম ফুলের মধু' সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন পূর্বাশা রায়। বলা যায় ছোটপর্দার বেশ পরিচিত মুখ তিনি। মূলত নেতিবাচক চরিত্রেই দেখা যায় তাঁকে। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকরা। এবার তিনি ছোটপর্দার গণ্ডি পেরিয়ে পা রাখতে চলেছেন বড়পর্দায়। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, পূর্বাশা রায়কে দর্শক বর্তমানে স্টার জলসার 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্রের নাম কেকে। এই চরিত্রের বিষয়ে অভিনেত্রী অতীতে আজকাল ডট ইনকে বলেছিলেন, “এই ধারাবাহিক আমার কাছে ঘরে ফেরার মতো।


বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী পূর্বাশা রায়। ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘বাংলা মিডিয়াম’, ‘নিম ফুলের মধু’ সহ একাধিক কাজ করেছেন। বেশিরভাগ ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করেছেন।


২০২৪ সালে ১০ ই ডিসেম্বর বিয়ে করেন টেলি পাড়ার দুই অভিনেতা-অভিনেত্রী আদিত্য চৌধুরী এবং পূর্বাশা রায়। বিয়ের মাস ঘুরতে না ঘুরতে সুখবর জানালেন অভিনেত্রী পূর্বাশা রায়। বিয়ের পর এই প্রথমবার পর্দায় ফিরছেন অভিনেত্রী।


নতুন ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন পূর্বাশা। তবে প্রধান সারির চ্যানেলে নয়, আকাশ আটের এক নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে।


তবে এবার ছোটপর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দায় পা রাখছেন তিনি। অভিরূপ ঘোষের পরিচালিত ‘কালরাত্রি’ ছবিতে দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম ‘জবা’। শোনা যাচ্ছে, কটি গ্রামের আদিবাসী বিদ্রোহী স্বভাবের একটি মেয়ের চরিত্র অভিনয় করবেন পূর্বাশা।


প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে ধারাবাহিকের পার্শ্বচরিত্রে অভিনেত্রীরা বড়পর্দায় কাজ করেছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল পূর্বাশার। এবার দেখার বিষয় ছোটপর্দার মতোই বড়পর্দার দর্শকের মন জয় করতে পারেন কিনা অভিনেত্রী।


    

No comments:

Post a Comment

Post Top Ad