প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি : অভিনেতা সায়ক চক্রবর্তীর গো-মাংস বিতর্কের পরেই সোশ্যাল মিডিয়ায় ফুটেজ খাওয়া কন্টেন্ট নিয়ে সরব নেটপাড়া। সায়কের ভিডিওর বিরুদ্ধে ইন্ডাস্ট্রির অনেকেই প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও বানানো নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সায়ক।
সম্প্রতি মাঝপথে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় অভিনেতা একটি ভিডিও বানিয়ে কোম্পানির নামে অভিযোগ আনেন। গাড়ির কোম্পানির উদ্দেশ্যেই ভিডিও করেছিলেন অভিনেতা। তবে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নাম রাহুলের নাম না নিয়েই সায়কের বন্ধু অভিনেত্রী অনন্যা গুহ কটাক্ষ করে লেখেন, “ফেসবুকে ভিডিও করা নিয়ে তো খুব সমস্যা ছিল বলেছিলেন সঠিক জায়গা অভিযোগ করুন। তা বলছি গাড়ি খারাপ হলে কি ফেসবুকটাকে সার্ভিস সেন্টার ভেবে ফেলেছে?”।

অনন্যা’র এই পোস্ট নজরে পড়ে রাহুলে। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় অনন্যার নাম নিয়ে ধুয়ে দিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়।
রাহুল লেখেন, “অনন্যা এত ভীতু কেন তুমি?পোস্ট করার সাহস থাকলে নাম নিয়ে কর। আমি যখন বলছি গাড়ি 6 মাসে 4 বার খারাপ হয়েছে গাড়ি অবশ্যই সার্ভিস সেন্টার এ গেছে।কিন্তু নতুন গাড়ি এতবার সার্ভিস সেন্টার যাবে কেন আর মানুষ ঠেলবেই বা কেন?আসলে কি জানো অনন্যা আমি কিয়া কোম্পানির নামে ভিডিও করেছি।কোটি টাকার কোম্পানি কোনও গরিবকে ধর্ম জিজ্ঞেস করে শুয়োর খাওয়াতে চাইনি।আমি 90টা ছবি করেছি ডার্লিং,খাটে বসে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাইনি।কাজেই,তফাৎ ছিল আছে থাকবে।”

No comments:
Post a Comment