বড় হয়ে গিয়েছে শতাব্দী রায়ের ছোট্ট ছেলে,বর্তমানে কেমন দেখতে হয়েছে ছেলে সাম্যজিৎকে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, February 18, 2026

বড় হয়ে গিয়েছে শতাব্দী রায়ের ছোট্ট ছেলে,বর্তমানে কেমন দেখতে হয়েছে ছেলে সাম্যজিৎকে?

 


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি : অভিনেত্রী শতাব্দী রায়, যাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনৈতিক জগত সকলেই খুব ভালোভাবে চেনেন। কর্মক্ষেত্রে যেমন দাপুটে অভিনেত্রী ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও গুছিয়ে সংসার করতে ভালোবাসেন অভিনেত্রী।


টলিউডের এক সময়ের দাপুটে নায়িকা, বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ—শতাব্দী রায়। পর্দায় অভিনেত্রীর জনপ্রিয়তা আজও অটুট। বরাবরই চর্চায় শতাব্দীর ব্যক্তিগত জীবন। এবার নেটিজেনদের কৌতুহল অভিনেত্রীর ছেলে সাম্যজিৎকে নিয়ে।


সাম্যজিৎ এখন সুদর্শন তরুণ। পড়াশোনার পাশাপাশি চাকরির ইন্টার্নশিপ করছেন। চেহারায় তারকাসুলভ আভা থাকলেও আপাতত অভিনয় জগতে পা রাখার কোনো তাড়াহুড়ো নেই।


অন্যদিকে শতাব্দীর একমাত্র কন্যা সৌমিয়ানা (ডাকনাম জুঁই) সদ্য কৈশোরে পা রেখেছে। তবে মেয়ের কিন্তু মায়ের মতই অভিনয়ের ইচ্ছে। মায়ের কাছেও সে নাকি সেই ইচ্ছের কথা জানিয়েছে। তবে চিত্রনাট্য মুখস্থ করার ভাবনাতেই খানিক ভয় পায় খুদে!


তাহলে কবে বড়পর্দায় পা রাখতে চলেছেন শতাব্দীর ছেলে-মেয়ে? সম্প্রতি এক সাক্ষাৎকারে শতাব্দী স্পষ্ট জানিয়ে দিয়েছেন— সন্তানদের ওপর তিনি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না। তাঁর কথায়, “ওরা যদি আসতে চায়, আসবে। আমি কখনও বারণ করিনি, আবার জোরও করিনি।”


ইন্ডাস্ট্রির লড়াই তিনি নিজের জীবনে খুব কাছ থেকে দেখেছেন। তাই জানেন, শুধু ‘স্টার-কিড’ তকমা নয়—মেধা, প্রস্তুতি আর পরিশ্রমই শেষ কথা। এখন দেখার, সাম্যজিৎ আর সৌমিয়ানা কি গ্ল্যামার জগত বেছে নেন, নাকি নিজেদের আলাদা স্বপ্নপথেই এগিয়ে যান।


No comments:

Post a Comment

Post Top Ad