প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৪ ফেব্রুয়ারি : ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের ভিলেন কমলিকার কথা মনে পড়ে? হ্যাঁ, এখানে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর কথা বলা হচ্ছে। ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় ১৭ বছর। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ সবেতেই ছাপ রেখে গিয়েছেন অভিনেত্রী।
বাংলা বিনোদন জগতের অতি জনপ্রিয় মুখ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। ইষ্টিকুটুম ধারাবাহিকে কমলিকা চরিত্রে জিতেছিলেন দর্শকের মন। এরপর একাধিক মেগা ধারাবাহিক, সিনেমা, সিরিজে অভিনয় করেছেন।
অঙ্কিতা একজন যথেষ্ট ভালো অভিনেত্রী। তবুও নাকি কাজ পাচ্ছেন না তিনি। এমনটাই অভিযোগ জানালেন এক সাক্ষাৎকারে। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁকে আর তেমনভাবে দেখা যায় না। বরং কর্মসূত্রে তিনি এখন পাকাপাকি মুম্বইয়ের বাসিন্দা। সেখানেই বিভিন্ন প্রোজেক্টে কাক করছেন।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, “আমার জন্য কলকাতায় এখনও পর্যন্ত কোনও কাজ নেই। তিন-চার মাস অন্তর একটা কাজ করলে তো সংসারের খরচ চালানো সম্ভব নয়। কলকাতার ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে ছোট। কাজের সুযোগ সীমিত, আর সেই সুযোগও বারবার কয়েকজনের মধ্যেই ঘোরাফেরা করে।”
অভিনেত্রীর বলেন, মুম্বইয়ের সঙ্গে কলকাতার পার্থক্য এখানেই। মুম্বইয়ে কাজের ধরন অনেক বেশি বৈচিত্র্যময়, অডিশনের সুযোগও বেশি। সেখানে চেষ্টা করার জায়গা আছে। সেই কারণেই কর্মজীবনের কথা ভেবে মুম্বইকেই বেছে নিয়েছি।
অভিনেত্রীর মতে, ” অডিশন দিয়ে, অভিনয়গুণ বিচার করে যদি কাজ হতো, তাহলে আমার ধারণা আমার হাতে কাজের পরিমাণ বেশি হতো।”

No comments:
Post a Comment