আশা কর্মীদের জন্য বড় ঘোষণা বাজেটে, সুখবর অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, February 5, 2026

আশা কর্মীদের জন্য বড় ঘোষণা বাজেটে, সুখবর অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও



কলকাতা, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৫:০১ : ভোটের মুখে বেগুনি মিছিলের প্রভাব বাজেটে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের সাম্মানিক বাড়ানোর বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক আরও ১,০০০ টাকা করে বাড়বে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


শুধু অঙ্গনওয়াড়ি কর্মীরাই নন, চলতি বছরের এপ্রিল মাস থেকেই আশা কর্মীদের সাম্মানিকও ১,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মীদের মতো আশা কর্মীরাও পাবেন ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা।


এছাড়াও বড় সিদ্ধান্ত হিসেবে অকাল মৃত্যু হলে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের পরিবারের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। ভোটের আগে শেষ বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন ‘কল্পতরু’ এমনই রাজনৈতিক মহলের মত।

No comments:

Post a Comment

Post Top Ad