ট্রাকে সজোরে ধাক্কা, দুমড়েমুচড়ে গেল যাত্রীবোঝাই বাস! মৃত ১, আহত একাধিক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 25, 2026

ট্রাকে সজোরে ধাক্কা, দুমড়েমুচড়ে গেল যাত্রীবোঝাই বাস! মৃত ১, আহত একাধিক


নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৫ মার্চ ২০২৬: ভয়ঙ্কর দুর্ঘটনায় রক্তারক্তি কাণ্ড। দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, প্রাণ হারালেন এক মহিলা। বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার গলসির চৌমাথার ঢোকার একটু আগেই পথ দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাসটি। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক মহিলার। মৃতের নাম-পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। 



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি বেনাচিতি-কৃষ্ণনগর রুটের। বর্ধমান অভিমুখে আসার সময় গলিগ্রাম এলাকায় ঘটে দুর্ঘটনাটি। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গলসির চৌমাথা ঢুকছিল বাসটি। সেই সময় রাস্তার বামদিকে যান্ত্রিক গোলযোগের কারণে দাড়িয়ে ছিল একটি পন্যবাহী ট্রাক। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিতে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসটি। এতে করে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। 



জানা গিয়েছে, বাসটি ট্রাকের কাছে আসতেই সামনের অন্য একটি চলমান লরি আচমকা ব্রেক মারলে নিয়ন্ত্রণ হারায় বাসের চালাক। এরপরই রাস্তার বাম দিকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনার জেরে বাসের সামনের বেশ কিছুটা অংশ ভেঙে দুমড়েমুচড়ে যায়। জখম হন কেবিনে বসে থাকা যাত্রীরা। আহতদের আর্তনাদে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad