‘নিজেদের নিরাপত্তা নিজেরাই দেখুন', মার্কিন নাগরিকদের বললেন ট্রাম্প - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 3, 2026

‘নিজেদের নিরাপত্তা নিজেরাই দেখুন', মার্কিন নাগরিকদের বললেন ট্রাম্প



প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ০৩ মার্চ ২০২৬, ১৬:৫৫:০১ : ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে বড় ঘোষণা করল মার্কিন দূতাবাস—ইসরায়েলে আটকে পড়া মার্কিন নাগরিকদের উদ্ধারে তারা কোনও সরাসরি উদ্যোগ নেবে না। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নাগরিকদের নিজেদের ব্যবস্থায় দেশ ছাড়তে হবে। এই ধরনের অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অত্যন্ত বিরল।



দূতাবাসের বক্তব্য অনুযায়ী, ইরান ধারাবাহিকভাবে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে যারা দেশ ছাড়তে চান, তারা ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগ করুন। সরকার যে ব্যবস্থাপনা করছে, তার মাধ্যমেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এতে মার্কিন দূতাবাস কোনও ভূমিকা নেবে না।



দূতাবাস স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে তারা মার্কিন নাগরিকদের সহায়তা করতে সক্ষম নয়। যারা ইসরায়েল ছাড়তে চান, তারা ইসরায়েল সরকারের কাছে আবেদন করুন। সরকার সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করতে পারে, তবে সেই যাত্রায় কোনও দুর্ঘটনা বা ঝুঁকির দায় দূতাবাস নেবে না।



যারা সরকারি শাটল ব্যবহার করতে চান না, তারা ব্যক্তিগত ট্যাক্সির মাধ্যমে সীমান্তে যেতে পারেন—তবে সেটিও সম্পূর্ণ নিজের ঝুঁকিতে। এমনকি ইসরায়েল থেকে বেরিয়ে যাওয়ার পর কীভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছানো যাবে, সে সম্পর্কেও দূতাবাস স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি।



বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের মতে, প্রায় ৩ লক্ষ মার্কিন নাগরিক বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন। এদের অনেকেরই দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং বেশিরভাগই ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরতে চান, তবে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।



ইরান একাধিক মধ্যপ্রাচ্যের দেশে একযোগে হামলা চালানোর ফলে গোটা অঞ্চলে অস্থিরতা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, তুরস্ক, ওমান, কুয়েতসহ বিভিন্ন দেশে এর প্রভাব পড়েছে। এর ফলে বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তাই এত বিপুল সংখ্যক নাগরিককে কীভাবে নিরাপদে ফিরিয়ে নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

No comments:

Post a Comment

Post Top Ad